এবার কুমিল্লা থেকে পালানো ৪ ছাত্রী উদ্ধার, জানা গেল চাঞ্চল্যকর তথ্য....see more

 এবার কুমিল্লা থেকে পালানো ৪ ছাত্রী উদ্ধার, জানা গেল চাঞ্চল্যকর তথ্য....see more

বাবার অ্যান্ড্রয়েড মোবাইল ফোন বিক্রির টাকা নিয়ে পালিয়ে হবিগঞ্জের চুনারুঘাটে চলে যাওয়া কুমিল্লা পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চার স্কুলছাত্রীকে নিরাপদে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া শিক্ষার্থীদের মধ্যে তিনজন পঞ্চম শ্রেণির এবং একজন তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।


মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে কুমিল্লা জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এই তথ্য জানান পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।


পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত ১২ অক্টোবর সকালে ওই চার শিক্ষার্থী স্কুলের অনুষ্ঠানের কথা বলে বাসা থেকে বের হয়ে যায়। কিন্তু তারা ক্লাসে উপস্থিত হয়নি। বিষয়টি সেদিন বিকেলে স্কুল কর্তৃপক্ষের নজরে এলে তারা তাৎক্ষণিকভাবে জেলা পুলিশ সুপারকে অবহিত করেন। পরে প্রধান শিক্ষকের নির্দেশনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।


ঘটনার গুরুত্ব বিবেচনা করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও কোতোয়ালি মডেল থানা-পুলিশ যৌথভাবে অনুসন্ধানে নামে। পুলিশ বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এবং নিখোঁজ শিক্ষার্থীদের ছবিসহ দেশের সব থানায় বার্তা পাঠায়।


পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, নিবিড় অনুসন্ধানের একপর্যায়ে গত ১২ অক্টোবর দিবাগত রাত দুইটার দিকে চুনারুঘাট থানা-পুলিশের সহযোগিতায় হবিগঞ্জের চুনারুঘাট এলাকা থেকে ওই চার শিক্ষার্থীকে নিরাপদে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া শিশুদের বয়স আট থেকে বারো বছরের মধ্যে।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে জানিয়ে পুলিশ সুপার বলেন, শিক্ষার্থীরা জানায় তাদের পড়াশোনার প্রতি তেমন আগ্রহ ছিল না। তারা নিয়মিত মোবাইল ফোন ব্যবহার করে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যদের সঙ্গে যোগাযোগ রাখত এবং টিকটকে ভিডিও আপলোড করত। টিকটকসহ বিভিন্ন মাধ্যমের সুবাদে অপরিচিত একাধিক তরুণের সঙ্গে তাদের সখ্য তৈরি হয়েছিল, যদিও তাদের প্রকৃত নাম-ঠিকানা তারা জানত না।


সামাজিক যোগাযোগমাধ্যমের ভুল ধারণা ও ফ্যান্টাসিতে বিভ্রান্ত হয়ে স্বাধীনভাবে জীবনযাপন ও উপার্জনের উদ্দেশে তারা বাসা থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ও অলঙ্কার নিয়ে পালিয়ে যায়। কুমিল্লার টাউন হল সুপার মার্কেটে ওই মোবাইল ফোনটি চার হাজার টাকায় বিক্রি করে তারা। সেই টাকা নিয়ে প্রথমে ঢাকায় গেলেও পরিকল্পনা সফল না হওয়ায় ওই দিনই তারা এক শিক্ষার্থীর দাদার বাড়ি হবিগঞ্জের চুনারুঘাটের উদ্দেশে রওনা হয়।


ইতোমধ্যে জেলা গোয়েন্দা শাখা বিক্রি করা মোবাইল ফোন এবং সঙ্গে থাকা স্বর্ণালঙ্কার উদ্ধার করেছে। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে উদ্ধার হওয়া চার শিক্ষার্থীকে তাদের পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়।


সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান, পঙ্কজ বড়ুয়া, শেখ সাদী, জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আলম শাহসহ জেলা পুলিশের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


 

🎁 Your Special Offer is Loading...

Please wait a moment. You'll be redirected automatically after the countdown.

15s

⏳ Stay here — your offer will open shortly.
✅ You can go back to this page anytime.

Comments

Popular posts from this blog

আর দেখা যাবে না গোলাম মাওলা রনিকে...see more

এটাই কি তাহলে আসল ঘটনা...Seemore

অবশেষে বেরিয়ে আসলো সত্য ঘটনা, সোহেল বলে আমি একা করি নাই আমার সা….see more