Posts

Showing posts from July, 2026

বগুড়ায় ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪.....

Image
বগুড়ায় ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪বগুড়ায় ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। শনিবার (১ আগস্ট) সকালে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের বৌবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়ার আদমদীঘিতে মাছের রেণুপোনা বিক্রি করে শহরে ফিরছিল পিকআপ ভ্যানটি। বৌবাজার এলাকায় পৌঁছালে সামনে থাকা যাত্রীবাহী বাসকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা পণ্যবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান পিকআপের চালকসহ চারজন। এদিকে,খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ, জব্দ করা হয় দূর্ঘটনাকবিলত যানবাহন। তবে পালিয়ে গেছে চালক,ও হেলপার। 🎁 Your Special Offer is Loading... Please wait a moment. You'll be redirected automatically after the countdown. 15s ⏳ Stay here — your offer will open shortly. ✅ You can go back to this page anytime.

যশোরের বাঘারপাড়ায়...

Image
যশোরের বাঘারপাড়ায়... যশোরের বাঘারপাড়ায় এক নারীর সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার আপত্তিকর ভিডিও স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। শুক্রবার (৩১ জুলাই) দুপুরের পর থেকে ৫ মিনিট ৩২ সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিওটি ফেসবুক, মেসেঞ্জার ও ইমোসহ বিভিন্ন মাধ্যমে ভাইরাল হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, ভিডিওতে দেখা যাওয়া ব্যক্তি উপজেলার খাজুরা আঞ্চলিক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিয়ার রহমান যাদু মিয়া। তিনি বন্দবিলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ ডাকুর মেজ ভাই। স্থানীয় একাধিক নেতাকর্মীও ভিডিওতে থাকা ব্যক্তির পরিচয় নিশ্চিত করেছেন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একটি কক্ষে মশিয়ার রহমানের সঙ্গে আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর বয়সী এক নারী কিছুক্ষণ কথোপকথন করছেন। একপর্যায়ে দুজনকে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়। এরপর ভিডিওতে তাদের মধ্যে ব্যক্তিগত ও আপত্তিকর দৃশ্য ধারণ করা হয়েছে। তবে ভিডিওটির সত্যতা, কখন ও কোথায় এটি ধারণ করা হয়েছে তা যাচাই করা সম্ভব হয়নি। স্থানীয় বাসিন্দা জামাল, রহিম ও গফুর বলেন, মশিয়ার রহমানের বিরুদ্ধে অতীতেও চারিত্রিক বিষয় নিয়ে নানা অভিযোগ ছিল। তাদের ভাষ্য, আওয়ামী লীগ ক্ষমত...

শরীর সুস্থ রাখতে অনেকেই...

Image
শরীর সুস্থ রাখতে অনেকেই... শরীর সুস্থ রাখতে অনেকেই প্রতিদিন মাল্টিভিটামিন খেয়ে থাকেন। অনেকের ধারণা, এতে রোগ প্রতিরোধক্ষমতা বাড়ে, হৃদ্‌যন্ত্র ভালো থাকে এবং বয়সের সঙ্গে স্মৃতিশক্তিও ঠিক থাকে। তবে গবেষণা বলছে, মাল্টিভিটামিন নিয়ে এমন ধারণার পক্ষে এখনো পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি। বিশেষজ্ঞদের মতে, মাল্টিভিটামিন খাওয়ার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের খাদ্যাভ্যাস মূল্যায়ন করা। প্রতিদিনের খাবার থেকেই প্রয়োজনীয় পুষ্টি পাওয়া গেলে আলাদা করে মাল্টিভিটামিনের প্রয়োজন নাও হতে পারে। এ পর্যন্ত হওয়া কয়েকটি বড় গবেষণায় দেখা গেছে, নিয়মিত মাল্টিভিটামিন খেলে হৃদ্‌রোগ বা মানসিক সক্ষমতা কমে যাওয়ার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে—এমন প্রমাণ মেলেনি। কিছু গবেষণায় নির্দিষ্ট বয়সী মানুষের স্মৃতিশক্তি ও চিন্তাশক্তিতে সামান্য ইতিবাচক প্রভাব দেখা গেলেও, সব গবেষণায় একই ফল পাওয়া যায়নি। আরও একটি বড় গবেষণায় দেখা গেছে, প্রতিদিন মাল্টিভিটামিন খেলেও মৃত্যুঝুঁকি কমে না। তাই শুধু সুস্থ থাকার আশায় নিয়মিত মাল্টিভিটামিন খাওয়ার আগে প্রয়োজন ও উপকারিতা সম্পর্কে নিশ্চিত হওয়া জরুরি। আরও পড়ুন আইসক্রিম কী শরীরের জন্য ভালো বিশেষ...

পুরুষদের জন্য কিছু বিষয়...

Image
পুরুষদের জন্য কিছু বিষয়... ইসলামে মহান আল্লাহর নির্দেশ মানার পাশাপাশি রাসুলুল্লাহ (সা.)-এর আদর্শ অনুসরণ করাও প্রতিটি মুসলমানের জন্য অপরিহার্য। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন— বিজ্ঞাপন ﴿قُلْ إِنْ كُنْتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ﴾ অর্থ: ‘বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, তবে আমার অনুসরণ করো। আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের পাপ ক্ষমা করবেন। আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু।’ (সুরা আলে ইমরান, আয়াত: ৩১) হাদিসে রাসুলুল্লাহ (সা.) পুরুষদের জন্য কিছু বিষয় স্পষ্টভাবে নিষিদ্ধ করেছেন। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য দুটি হলো সোনা বা স্বর্ণ ব্যবহার এবং খাঁটি রেশমের পোশাক পরা। উকবা ইবনে আমির (রা.) থেকে বর্ণিত, একবার রাসুলুল্লাহ (সা.)-কে একটি রেশমি জুব্বা উপহার দেওয়া হয়। তিনি তা পরে নামাজ আদায় করেন। নামাজ শেষে সঙ্গে সঙ্গেই জুব্বাটি খুলে ফেলেন এবং বলেন— আরেকটি হাদিসে আব্দুল্লাহ ইবনে যুবায়র (রা.) সূত্রে বর্ণিত, আলী (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) এক হাতে রেশম এবং অন্য হাতে সোনা বা স্বর্ণ নিয়ে...

চলতি মাসের সরকারি ছুটির তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে...

Image
চলতি মাসের সরকারি ছুটির তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে... আগস্ট মাসে দুই দফায় দীর্ঘ অবকাশের সুযোগ পেতে যাচ্ছেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা। সরকারি ছুটির সঙ্গে দুই দফায় এক দিন করে নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি সমন্বয় করতে পারলে প্রতিবারই টানা চার দিনের ছুটি উপভোগ করা যাবে। চলতি মাসের সরকারি ছুটির তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে, মাসটিতে দুটি পৃথক সপ্তাহে সাধারণ ছুটি রয়েছে। প্রথম দফায়, ৫ আগস্ট বুধবার ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে সারা দেশে সাধারণ ছুটি থাকবে। এর পরের দিন অর্থাৎ ৬ আগস্ট বৃহস্পতিবার অফিস খোলা। কোনো চাকরিজীবী যদি বৃহস্পতিবার ওই এক দিনের ছুটি বা নৈমিত্তিক ছুটি নিতে পারেন, তবে পরবর্তী শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে টানা চার দিনের অবকাশ নিশ্চিত হবে। দ্বিতীয় দফার সুযোগটি আসবে মাসের শেষ সপ্তাহে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ আগস্ট বুধবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে। এর পরদিন ২৭ আগস্ট বৃহস্পতিবার কর্মদিবস হলেও সেখানে এক দিনের ছুটি নিলে আবারও শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে টানা চার দিনের ছুটি উপভোগ করা সম্ভব হবে। অর্থ...

বগুড়ায় এক বিয়েবাড়িতে...

Image
বগুড়ায় এক বিয়েবাড়িতে... বগুড়ায় এক বিয়েবাড়িতে গেটের বকশিশের টাকা নিয়ে বর ও কনে পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন। শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের তিলেরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে শাহ আলম ও সাগর নামে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বাবুল মিয়ার ছেলে সাগর মিয়ার সঙ্গে তিলেরপাড়া গ্রামের টুটুল মিয়ার মেয়ে সাথী আক্তারের পারিবারিকভাবে বিয়ে ঠিক হয়। শুক্রবার সন্ধ্যায় বরযাত্রী কনের বাড়িতে পৌঁছালে গেটের বকশিশের টাকা নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও পরে রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন। পরে বগুড়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বরপক্ষের অভিযোগ, গেটের বকশিশের টাকা নিয়ে বিরোধের জেরে কনেপক্ষের লোকজন তাদের ওপর হামলা চালান। এতে নারীসহ বেশ কয়েকজন আহত হন। এ সময় ১৫টি মোবাইল ফোন, একটি সোনার চেইনসহ মূল...

ব্যাপক বিরোধিতার মুখে দ্রুতই...

Image
ব্যাপক বিরোধিতার মুখে দ্রুতই... ব্যাপক বিরোধিতার মুখে দ্রুতই পিছু হঠতে বাধ্য হলো ফিফা। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়ে দিলেন, বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিশ্বকাপের অংশীদারিত্ব বিক্রির পরিকল্পনা বাতিল করেছে তারা। বিজ্ঞাপন ফিফার পরিকল্পনা ছিল, বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন ইভেন্ট পরিচালনার জন্য একটি নতুন সংস্থার প্রায় ২০ শতাংশ অংশীদারিত্ব বিক্রি করে ৪.২ বিলিয়ন ডলার পর্যন্ত তহবিল সংগ্রহ করা। মঙ্গলবার এই প্রস্তাবটি ঘোষণার সঙ্গে সঙ্গেই তীব্র বিরোধিতার মুখে পড়ে চারপাশ থেকে। উয়েফা অভিযোগ তোলে, খেলাটির ‘আত্মা বিক্রি’ করে দিচ্ছি ফিফা। বিশ্বকাপসহ ফিফার সব আসর বর্জনের হুমকি দেয় ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। এছাড়াও কনক্যাকাফ, এশিয়া অঞ্চলও এটির বিরুদ্ধে অবস্থান নেয়। এমনকি এই পরিককল্পনার প্রতিবাদে পদত্যাগ করেন ফিফা সভাপতির সিনিয়র উপদেষ্টাও। ফিফার পক্ষ থেকে যদিও বৃহস্পতিবার জোর দিয়েই বলা হয়েছিল, বিরোধিতা সত্ত্বেও তারা এই প্রস্তাবনা নিয়ে আলোচনা প্রক্রিয়া এগিয়ে নেবে। তবে সেই অবস্থান থেকে সরে এসে শুক্রবার বিবৃতি দেন ইনফান্তিনো। তিনি বলেন, সকল মতামত ...

ফরিদপুরের সদরপুর উপজেলায়...

Image
ফরিদপুরের সদরপুর উপজেলায়... ফরিদপুরের সদরপুর উপজেলায় বসতঘরের জানালা ভেঙে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৫) অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা দুই অভিযুক্তকে মোটরসাইকেলসহ আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। ভুক্তভোগী কিশোরী বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ওয়ার্ডে চিকিৎসাধীন। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত ১টার দিকে উপজেলার ভাষাণচর ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর চাচা জানান, ঘটনার রাতে কিশোরীর দাদির চোখের চিকিৎসার জন্য তিনি ও কিশোরীর মা ফরিদপুরের একটি হাসপাতালে ছিলেন। বাড়িতে কিশোরীর ছোট ভাই ও ছোট বোন ছিল। রাত ১টার দিকে ১০ থেকে ১৫ জনের একটি সশস্ত্র দল দেশীয় অস্ত্র নিয়ে বাড়িটি ঘিরে ফেলে। তারা প্রথমে দরজা খুলতে চাপ দেয়। ভেতর থেকে দরজা না খোলায় জানালা ভেঙে কিশোরীকে জোরপূর্বক টেনে-হিঁচড়ে বাইরে নিয়ে যায়। তিনি আরও জানান, স্বজন ও প্রতিবেশীরা বাধা দেওয়ার চেষ্টা করলে সশস্ত্র দুর্বৃত্তরা হামলার হুমকি দিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। পরে কিশোরীকে মোটরসাইকেলে করে পাশের গ্রামের একটি পুকুরপাড়ে নিয়ে গিয়ে তিন যুবক পালাক্রমে ধর্ষণ করে বলে অভিয...

সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায়...

Image
সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায়... সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন ভাতা ও শিক্ষা উপবৃত্তি পেতে আগামী ১ আগস্ট থেকে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন গ্রহণ চলবে ১৫ আগস্ট পর্যন্ত। সম্প্রতি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তর থেকে জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়। যেসব বিষয়ে আবেদন করা যাবে— ১. বয়স্ক ভাতা; ২.বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা; ৩. প্রতিবন্ধী ভাতা ও শিক্ষা উপবৃত্তি; ৪. অনগ্রসর জনগোষ্ঠীসমূহের ভাতা ও উপবৃত্তি; ৫. বেসরকারি নিবন্ধিত এতিমখানাসমূহের ছাত্রদের জন্য ক্যাপিটেশন গ্রান্ট। আবেদন যেভাবে— ১ থেকে ৪ নম্বর পর্যন্ত বিষয়ের জন্য এই লিংকে dss.bhata.gov.bd/online-application আবেদন করতে হবে। আর ক্যাপিটেশন গ্রান্ট-এর জন্য এই লিংকে https://mswservices.gov.bd/auth/login আবেদন করতে হবে। নির্দেশনা অনুযায়ী, আবেদনকারীদের নিজ নিজ স্থায়ী ঠিকানার ভিত্তিতে আবেদন করতে হবে। প্রতিবন্ধী ভাতার জন্য আবেদনকারীর সুবর্ণ নাগরিক কার্ড থাকা বাধ্যতামূলক। দিয়ে নিবন্ধিত একটি সচল মোবাইল নম্বর অথবা নিজস্ব ব্যাংক হিসাবের তথ্য দিতে হবে। ব্যাংক হিসাব ব্যবহার করলে যোগাযোগের জন্য একটি সচল ...

আজ ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়.....

Image
আজ ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় বিদ্যুৎ লাইনের রক্ষণাবেক্ষণ, নতুন লাইনের তার সংযোজন এবং লাইনের আশপাশের গাছের ডালপালা ছাঁটাই কাজের কারণে শনিবার (১ আগস্ট) দেশের বিভিন্ন এলাকায় নির্ধারিত সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এর মধ্যে নাটোরের কয়েকটি এলাকায় টানা ১১ ঘণ্টা এবং গোপালগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় প্রায় সাড়ে তিন ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শুক্রবার (৩ ১ জুলাই) পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এবং গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ (ওজোপাডিকো)। নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ জানায়, নতুন ৩৩ কেভি লাইনের তার সংযোজন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ৭ নম্বর ফিডারের আওতাধীন এলাকায় শনিবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। 🎁 Your Special Offer is Loading... Please wait a moment. You'll be redirected automatically after the countdown. 15s ⏳ Stay here — your offer will open shortly. ✅ You can go back to this page anytime.

বয়স বাড়ার সঙ্গে সঙ্গ ত্বকে............

Image
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকে... বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকে নানা পরিবর্তন দেখা দেয়। ধীরে ধীরে কমে যায় কোলাজেন ও স্থিতিস্থাপকতা। ফলে বলিরেখা, শুষ্কতা, কালচে দাগ এবং ত্বকের উজ্জ্বলতা কমে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। তবে নিয়মিত সঠিকভাবে মুখের তেল ব্যবহার করলে এসব সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব বলে মনে করছেন ত্বক বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞদের মতে, মুখের তেল ত্বকের গভীরে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। একই সঙ্গে প্রয়োজনীয় পুষ্টি জোগায়, যা ত্বককে আরও কোমল, মসৃণ ও উজ্জ্বল রাখতে ভূমিকা রাখে। তাই বয়সের ছাপ কমাতে অনেকেই এখন দৈনন্দিন ত্বকের যত্নে মুখের তেল ব্যবহার করছেন। কেন বয়সের সঙ্গে ত্বক বদলে যায়? বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে কোলাজেন ও ইলাস্টিন তৈরির পরিমাণ কমে যায়। এতে ত্বক আগের মতো টানটান থাকে না। দীর্ঘদিন রোদে থাকা, পর্যাপ্ত যত্নের অভাব এবং শুষ্কতার কারণেও ত্বকে দ্রুত বয়সের ছাপ পড়তে পারে। মুখের তেল কীভাবে উপকার করে? বিজ্ঞাপন মুখের তেল ত্বকে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। পাশাপাশি এটি ত্বককে পুষ্টি দেয় এবং বলিরেখা, শুষ্কতা ও অসমান ত্বকের সমস্যা কমাতে সহায়ক হতে পারে। নিয়মিত ব্য...

এমন কিছু পেশা ও কর্মকাণ্ড রয়েছে...

Image
এমন কিছু পেশা ও কর্মকাণ্ড রয়েছে... রিজিকের সন্ধানে মানুষকে নানা ধরনের কাজ ও পেশার সঙ্গে যুক্ত হতে হয়। ইসলাম অধিকাংশ বৈধ ও কল্যাণকর পেশাকে অনুমোদন দিয়েছে। তবে এমন কিছু পেশা ও কর্মকাণ্ড রয়েছে, যেগুলো ইসলামে সম্পূর্ণ হারাম ও নিষিদ্ধ। কারণ এসব পেশা ব্যক্তি ও সমাজের আকিদা-বিশ্বাস, নৈতিক মূল্যবোধ এবং মান-মর্যাদার জন্য ক্ষতিকর বলে বিবেচিত। আল্লাহ বলেন, ‘তিনিই তো তোমাদের জন্য জমিনকে সুগম করে দিয়েছেন। অতএব তোমরা এর দিক-দিগন্তে বিচরণ করো এবং তাঁর দেওয়া রিজিক থেকে তোমরা আহার করো। আর পুনরুত্থান তো তাঁরই কাছে।’ (সুরা মুলক, আয়াত: ১৫) । এখানে হারাম পাঁচটি পেশার বিবরণ তুলে ধরা হলো— সুদের কারবার: আল্লাহ তাআলা সুদ হারাম করেছেন এবং ব্যবসা হালাল করেছেন। ব্যবসা করে অর্থ উপার্জন করা সুন্নাহ আর সুদের কারবার করে অর্থ উপার্জন করা সম্পূর্ণ হারাম। আল্লাহ বলেন, ‘যারা সুদ খায়, তারা তার মতো (কবর থেকে) উঠবে, যাকে শয়তান স্পর্শ করে পাগল বানিয়ে দেয়। এটা এ জন্য যে তারা বলে ব্যবসা তো সুদের মতোই। অথচ আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে করেছেন হারাম।’ (সুরা বাকারা, আয়াত: ২৭৫) সুদের সঙ্গে সম্পর্কিত কোনো পেশ...

ছোট-বড় সবারই পছন্দের খাবারের তালিকায়...

Image
ছোট-বড় সবারই পছন্দের খাবারের তালিকায়... ছোট-বড় সবারই পছন্দের খাবারের তালিকায় আইসক্রিমের নাম থাকে। গরমে এক স্কুপ আইসক্রিম যেমন স্বস্তি দেয়, তেমনি অনেকের কাছে এটি আনন্দেরও একটি অংশ। তবে নিয়মিত আইসক্রিম খাওয়া শরীরের জন্য কতটা ভালো, তা নিয়ে অনেকেরই প্রশ্ন রয়েছে। বিশেষজ্ঞদের মতে, পরিমিত পরিমাণে খেলে কিছু উপকার মিললেও অতিরিক্ত খেলে নানা স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। আইসক্রিম সাধারণত দুধ, ক্রিম, চিনি এবং বিভিন্ন স্বাদের উপাদান দিয়ে তৈরি করা হয়। এতে দুধ থাকায় ক্যালসিয়াম, ফসফরাস, ভিটামিন এ, ডি ও বি-১২-এর মতো কিছু প্রয়োজনীয় পুষ্টি উপাদান পাওয়া যায়। আইসক্রিম খাওয়ার সম্ভাব্য উপকারিতা পরিমিত পরিমাণে আইসক্রিম খেলে শরীর কিছুটা দ্রুত শক্তি পেতে পারে। এতে থাকা ক্যালসিয়াম হাড় ও দাঁত মজবুত রাখতে সাহায্য করে। দুধ থেকে পাওয়া প্রোটিন শরীরের কোষ গঠন ও মেরামতে ভূমিকা রাখে। অনেকের ক্ষেত্রে পছন্দের আইসক্রিম খেলে মন ভালো হয়ে যায়। বিশেষজ্ঞদের মতে, এটি শরীরে আনন্দ অনুভবের সঙ্গে সম্পর্কিত হরমোন নিঃসরণে সহায়তা করতে পারে। বিজ্ঞাপন বর্তমানে কম চর্বিযুক্ত, কম চিনি এবং দুধবিহীন আইসক্রিমও পাওয়া যায়। ফলে প্রয়ো...

হা'রাম উপার্জন মানুষের...

Image
হা'রাম উপার্জন মানুষের... হালাল উপার্জন একজন মুসলমানের জীবনে বরকত, শান্তি ও আল্লাহর সন্তুষ্টি বয়ে আনে। অন্যদিকে হারাম উপার্জন মানুষের ইবাদত, দোয়া এবং পরকালের সফলতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। পবিত্র ইসলামে তাই জীবিকা অর্জনের ক্ষেত্রে হালাল পথ অনুসরণের ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। ইসলামি শিক্ষায় বলা হয়েছে, শুধু কঠোর পরিশ্রম করলেই উপার্জন হালাল হয় না। উপার্জনের পথও শরিয়তসম্মত হতে হবে। দুর্নীতি, ঘুষ, প্রতারণা, ভেজাল, ওজনে কম দেওয়া কিংবা অন্যের অধিকার নষ্ট করে অর্জিত অর্থ ইসলামে হারাম। হারাম উপার্জন নিয়ে কঠোর সতর্কবার্তা রাসুলুল্লাহ (সা.) বলেছেন, "অবৈধ উপার্জনের খাদ্যে যে দেহের মাংস বৃদ্ধি পায়, জাহান্নামই তার জন্য অধিক উপযুক্ত।" (জামে তিরমিজি, হাদিস: ৬১৪) বিজ্ঞাপন অন্য এক হাদিসে তিনি আরও বলেছেন, "যে দেহ হারাম খাদ্যে প্রতিপালিত হয়েছে, তা জান্নাতে প্রবেশ করবে না।" (মাজমাউয যাওয়ায়িদ, হাদিস: ১৮১০৯) কেন দোয়া কবুল হয় না? হারাম উপার্জনের সবচেয়ে বড় ক্ষতির একটি হলো—এটি মানুষের দোয়া কবুল হওয়ার পথে বাধা সৃষ্টি করে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, "নিশ্চ...

গর্ভাবস্থায় কিছু সাবধানতা অবলম্বন করলে...

Image
গর্ভাবস্থায় কিছু সাবধানতা অবলম্বন করলে... গর্ভাবস্থায় কিছু সাবধানতা অবলম্বন করতে হয় নারীদের। এমন কিছু কাজ আছে যা গর্ভবতী নারীদের করতে নেই। যে কাজগুলো করলে গর্ভবতী নারীদের গর্ভস্থ সন্তান বা দুজনেরই ক্ষতি হতে পারে। ১. কাঁচা কিংবা আধসেদ্ধ খাবার এ সময় একেবারেই খাওয়া যাবে না। ডিমের পোচ বা হাফ বয়েল ডিম গর্ভবতীদের খেতে নেই। সিফুড, কাঁচা চিজ গর্ভাবস্থায় এড়িয়ে চলুন। ২. ক্যাফিন ইনটেক গর্ভাবস্থায় মারাত্মক ক্ষতিকর হতে পারে। কফির মধ্যে সবেচেয়ে বেশি পরিমাণ ক্যাফিন থাকে। এছাড়া সোডা ওয়াটার, সফট ড্রিংক, চকোলেট, গ্রিন টি-তেও ক্যাফিন থাকে। ৩. এমন কিছু কিছু ওষুধ আছে যেগুলো গর্ভাবস্থায় খাওয়া ঠিক নয়। সেই কারণে নিজে থেকে কোনও ওষুধ খাওয়া যাবে না। যে কোনও সমস্যায় ডাক্তারের সঙ্গে পরামর্শ করেই ওষুধ খেতে হবে। ৪. গর্ভবতী মহিলাদের জুতো নির্বাচন নিয়ে সতর্ক হওয়া খুব জরুরি। আরামদায়ক এবং নিরাপদ জুতা এ সময় ব্যবহার করতে হবে। হিলস পরা যাবে না। ঝুঁকে পরতে হয় এমন জুতাও এ সময় না পরা ভালো। ৫. গর্ভাবস্থায় বডি পেইন্ট করানো মারাত্মক ক্ষতিকর হতে পারে। পেইন্টের মধ্যে নানা রকম রাসায়নিক থাকে যা গর্ভস্থ সন্তানের জন্য প্রা...

গোসল করার সময়...

Image
গোসল করার সময়... রূপচর্চায় ত্বক ও চুল উভয়ই খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এগুলোর সঠিক যত্ন না নিলে বিভিন্ন সমস্যা দেখা দেয়। তাই আমাদের প্রত্যেকেরই উচিত চুল ও ত্বকের সঠিক যত্ন নেওয়া। বিজ্ঞাপন গোসলের সময় আমরা এমন কিছু ভুল করি, যার ফলে আমাদের ত্বক ও চুল উভয়েরই ক্ষতি হয়। তাই গোসল করার সময় কিছু বিষয় আমাদের প্রত্যেকেরই মাথায় রাখা প্রয়োজন। আরও পড়ুন : জাঙ্গিয়া নিয়ে সতর্ক না হলে পুরুষত্বহীনতা ঘটতে পারে: সমীক্ষা জেনে নিন কারণগুলো- ১. আমাদের মধ্যে অনেকেরই অভ্যাস আছে অত্যধিক গরম পানি দিয়ে গোসল করা। কিন্তু এতে আমাদের ত্বক ও চুলের ভীষণ ক্ষতি হয়। এটি আমাদের ত্বককে শুষ্ক করে তোলে এবং চুল থেকে সমস্ত আর্দ্রতা চলে যায়। ২. গোসলের সময় চুল বেশি ঘষবেন না, কারণ এর ফলে চুল খারাপ হয়ে যেতে পারে। ৩. চুলে কন্ডিশনার প্রয়োগ না করলে চুল শুষ্ক এবং নিষ্প্রাণ হয়ে যায়। তাই প্রতি বার শ্যাম্পুর পরে অবশ্যই কন্ডিশনার লাগানো উচিত। কন্ডিশনার প্রয়োগের ফলে চুল ভাল থাকে। ৪. বর্তমান সময়ে ধুলো-বালি অতিরিক্ত দূষণ তাপ আমাদের চুলকে নষ্ট করে দেয়। তাই নিয়মিত চুলের যত্ন নেওয়া এবং চুল পরিষ্কার করা খুবই গুরুত্বপূ...

তিনি বলেন, দেশের পরিস্থিতি খুব খারাপ...

Image
তিনি বলেন, দেশের পরিস্থিতি খুব খারাপ...সরকারকে পাঁচ বছর দেশ পরিচালনার কোনও সুযোগ দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, “দেশের পরিস্থিতি খুব খারাপ। ৭০ শতাংশ গণভোটের রায় অস্বীকার করে সরকার ক্ষমতায় টিকে থাকতে পারে না। টিকে থাকতে হলে অবশ্যই শেখ হাসিনা সরকারের মতো দমন-পীড়ন ও নির্যাতন করতে হবে।” পরিস্থিতি মোকাবিলায় এবং সরকারের নীতিমালার প্রতিবাদে দেশবাসীকে রাজপথে নামার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি। পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলেন নাহিদ ইসলাম পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলেন নাহিদ ইসলাম হবিগঞ্জে এনসিপির রাজনৈতিক কর্মসূচি ঘিরে সংঘর্ষে এক চোখে গুরুতর আঘাত পাওয়া দলীয় কর্মী আলিফ চৌধুরীকে দেখতে শুক্রবার (৩১ জুলাই) রাতে রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে যান নাহিদ ইসলাম। সেখানে চিকিৎসাধীন কর্মীর খোঁজখবর নেওয়া শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাবের কঠোর সমালোচনা করে নাহিদ ইসলাম পেট্রোবাংলা ঘেরাওয়ের হুশিয়ারি দেন। তিনি বলেন, “পেট...

এমপি ফজলুর রহমানকে নতুন দায়িত্ব দিলো সরকার.....

Image
এমপি ফজলুর রহমানকে নতুন দায়িত্ব দিলো সরকার বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের পুনর্গঠিত নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. ফজলুর রহমান। ট্রাস্টের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে নতুন এই নির্বাহী কমিটি পুনর্গঠন করেছে সরকার। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮-এর ১৩ ধারার আওতায় কমিটি গঠন করা হয়েছে। পুনর্গঠিত কমিটির সভাপতি হয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। সদস্য হিসেবে রয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন, কিশোরগঞ্জ-৪ আসনের এমপি মো. ফজলুর রহমান, কুমিল্লা-৬ আসনের এমপি মো. মনিরুল হক চৌধুরী এবং নোয়াখালী-২ আসনের এমপি জয়নুল আবদিন ফারুক। এ ছাড়া অর্থ বিভাগের সচিব, শিল্প সচিব এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব পদাধিকারবলে কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক থাকবেন সদস্য-সচিব। নতুন নির্বাহী কমিটি ট্রাস্টের আইন ও বিধিমালা অনুযায়ী দায়িত্ব পাল...

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে...

Image
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে... অনলাইন ব্যাংকিং, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং ডিজিটাল লেনদেনের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে সক্রিয় হয়ে উঠছে সাইবার প্রতারক চক্র। শুধু ওটিপি হাতিয়ে নেওয়াই নয়, এখন ভুয়া কাস্টমার কেয়ার, নকল ব্যাংকিং ওয়েবসাইট, রিমোট অ্যাক্সেস অ্যাপ এবং সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে গ্রাহকদের সংবেদনশীল তথ্য চুরি করে ব্যাংক অ্যাকাউন্ট খালি করে দেওয়ার ঘটনা বাড়ছে। বিজ্ঞাপন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, অধিকাংশ প্রতারণার পেছনে প্রযুক্তিগত ত্রুটির চেয়ে ব্যবহারকারীর অসতর্কতাই বড় কারণ। তাই কয়েকটি সাধারণ ভুল এড়াতে পারলেই আর্থিক ক্ষতির ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। বিশেষজ্ঞদের মতে, যে পাঁচটি ভুল সবচেয়ে বেশি ঝুঁকির কারণ- ১. ভুয়া কাস্টমার কেয়ারের ফাঁদে পড়া: প্রতারকরা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা পরিচয়ে ফোন করে কেওয়াইসি হালনাগাদ, অ্যাকাউন্ট বন্ধ বা লেনদেন আটকে যাওয়ার ভয় দেখিয়ে ওটিপি, পিন, সিভিভি কিংবা কার্ডের তথ্য জানতে চায়। ব্যাংক কখনোই এসব গোপন তথ্য ফোনে চায় না। ২. নকল ওয়েবসাইটে লগইন করা: এসএমএস, ই-মেইল বা মেসেঞ্জারে পাঠ...

বেশি নম্বর দেওয়ার প্র'লো'ভনে ছাত্রীকে...

Image
বেশি নম্বর দেওয়ার প্র'লো'ভনে ছাত্রীকে... রংপুরের পীরগাছা বহুভাষী সাঁটলিপি প্রশিক্ষণ অ্যাকাডেমির (বিএম) ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল কাদেরের বিরুদ্ধে ব্যবহারিক পরীক্ষায় বেশি নম্বর দেওয়ার প্রলোভন দেখিয়ে এক ছাত্রীকে আপত্তিকর প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি প্রায় ৩ মিনিট ৪০ সেকেন্ডের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিজ্ঞাপন ভাইরাল অডিওতে শোনা যায়, ব্যবহারিক পরীক্ষায় ভালো নম্বর এবং বিভিন্ন সুযোগ-সুবিধার আশ্বাস দিয়ে ওই ছাত্রীকে আপত্তিকর প্রস্তাব দিচ্ছেন অভিযুক্ত শিক্ষক। তবে ছাত্রী স্পষ্টভাবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে শিক্ষককে এ ধরনের আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানান। অভিযোগকারী ছাত্রী বলেন, বাবা-মায়ের পর শিক্ষকের স্থান সবচেয়ে সম্মানের। একজন শিক্ষকের কাছ থেকে এমন আচরণ কোনোভাবেই প্রত্যাশিত নয়। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অভিযোগের বিষয়ে জানতে চাইলে মো. আব্দুল কাদের তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি। পরে এ বিষয়ে কথা বলবেন বলে জানান তিনি। এদিকে, বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদ থেকে পদত্যাগের জন্য লি...