Posts

Showing posts from September, 2026

৩ মাস আগে এই মা'ন'সিক ভারসা'ম্য'হীন মহিলা.....

Image
 ৩ মাস আগে এই মান'সিক ভার'সা'ম্য'হীন মহিলা..... ভদ্রলোক খুব সম্ভবত লাইলি-মজনু‚ শিরী-ফরহাদের ভালোবাসাকেও টপকিয়ে গেছে! ৩ মাস আগে মানুসিক ভারসাম্যহীন স্ত্রী নিখোঁজ হয়েছিল! দেশের বিভিন্ন প্রান্তে খুঁজছে‚ পোস্টারিংও করছে কিন্তু কোথাও খোঁজ মিলেনি। অবশেষে এক কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও দেখে তিনি স্ত্রীর সন্ধান পান! সবচেয়ে বিরল লাগছে‚ “ওনি গাড়ি থেকে নেমেই রাস্তার ময়লায় পড়ে থাকা স্ত্রীকে চিৎকার করতে করতে এসে জড়িয়ে ধরেছে! অথচ ভদ্রমহিলা টানা ৩ মাস একই কাপড়ে রাস্তায় পড়ে আছে। শরীর জুড়ে দূরগ°ন্ধ‚ অধিকাংশ অংশ পঁ^চেও গেছে! কিন্তু ওনার স্বামী ভদ্রলোকের মাঝে একটুও এরকম ফিল লাগাটা দেখতে পাইনি। এই যেন নাটক-সিনামার দৃশ্য! ঘটনাটি সম্প্রতি মানিকগঞ্জের সাটুরিয়াতে। ভদ্রলোক চাইলেও নতুন একটা বিয়ে করতে পারত। লোকে বলে‚ পুরুষ নাকি বউ হারালেই বাঁ"চে কিংবা নতুনত্ব খুঁজে। অথচ ওনি যেন‚ সমাজের সব প্রচালিত কথাগুলোকে স্রেফ মিথ্যা প্রমাণ করে দিল। আসলে‚ পুরুষের ভালোবাসা সত্যিই ভ^য়ংকর!  🎁 Your Special Offer is Loading... Please wait a moment. You'll be redirected automatically after the co...

নি'খোঁ'জ সেই দুই মাদ্রাসা ছাত্রী যে হোটেল থেকে উদ্ধার করেছে পুলিশ.....

Image
 নি'খোঁ'জ সেই দুই মাদ্রাসা ছাত্রী যে হোটেল থেকে উদ্ধার করেছে পুলিশ..... কুমিল্লার চৌদ্দগ্রামে মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হওয়া দুই কিশোরী মাদ্রাসা ছাত্রীকে কক্সবাজার থেকে উদ্ধার করেছে পুলিশ। কক্সবাজার ডিপি পুলিশের একটি টিম ও চৌদ্দগ্রাম থানা পুলিশের টিমের যৌথ সমন্বয়ে মঙ্গলবার রাতে কক্সবাজার সমুদ্রসৈকত এলাকার গ্রীণ প্যারাডাইজ হোটেলের ১০১ নম্বর কক্ষ থেকে নিখোঁজ দুই কিশোরী মাহিমা ইসলাম মাহি (১২) ও তানিসা আক্তার (১৪) কে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই কিশোরী জানায়, পরিবারের সদস্যদের ওপর অভিমান করে তারা স্বেচ্ছায় বাড়ি থেকে বের হয়ে কক্সবাজার চলে যায়। জানা যায়, গত ২৪ সেপ্টেম্বর সকাল আনুমানিক ০৮.৩০ ঘটিকার সময় মাহিমা ইসলাম মাহি (১২) ও তানিসা আক্তার (১৪) চৌদ্দগ্রাম থানাধীন কাশিনগর এলাকার আল-আমিন মহিলা মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে নিজ নিজ বাড়ি থেকে বের হয়। পরবর্তীতে তারা মাদ্রাসায় না পৌঁছানো এবং বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। কোথাও তাদের সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে চৌদ্দগ্রাম থানায় পৃথকভাব...

অক্টোবর মাসের ডিজেল-পেট্রোল-অকটেনের দাম ঘোষণা.....see more

Image
 অক্টোবর মাসের ডিজেল-পেট্রোল-অকটেনের দাম ঘোষণা.....see more অক্টোবর মাসে দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে দর অপরিবর্তিত রেখে অক্টোবর মাসের জ্বালানি তেলের দাম ঘোষণা করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ। ফলে অক্টোবর মাসজুড়ে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকায় বিক্রি হবে। জ্বালানি তেলের দাম সমন্বয়ের বিষয়ে সিনিয়র সহকারী সচিব এনামুল হকের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের গত ২০ সেপ্টেম্বরের প্রজ্ঞাপনমূলে ভোক্তা পর্যায়ে বিক্রয়মূল্য প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকা নির্ধারণ করা হয়। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ওই মূল্যহার অক্টোবর, ২০২৬ মাসের জন্য অপরিবর্তিত রাখা হলো। অর্থাৎ, সর্বশেষ নির্ধারিত মূল্যহার বৃহস্পতিবার (১ অক্টোবর) থেকেও বলবৎ থাকবে। এর আগে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য ও ফ্রেইট চার্জ বৃদ্ধির কারণে গত ২০ সেপ্টেম্বর দেশের বাজারে সব ধরনের জ্বা...

এবার আরও এক জ্বালানি তেলের দাম বাড়ালো সরকার.....

Image
 এবার আরও এক জ্বালানি তেলের দাম বাড়ালো সরকার..... বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্নেস অয়েলের দাম একলাফে প্রায় ১২ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। লিটারপ্রতি ১১ টাকা ৯২ পয়সা বাড়িয়ে ফার্নেস অয়েলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১০৮ টাকা ৭৮ পয়সা। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে এক বিজ্ঞপ্তিতে ফার্নেস অয়েলের নতুন দাম নির্ধারণের বিষয়টি জানিয়েছে বিইআরসি। বিজ্ঞপ্তি অনুযায়ী, বুধবার রাত ১২টা থেকে নতুন দাম কার্যকর হবে। এর আগে ফার্নেস অয়েলের লিটারপ্রতি দাম ছিল ৯৬ টাকা ৮৬ পয়সা। নতুন করে ১১ টাকা ৯২ পয়সা বাড়ানোর ফলে এখন থেকে প্রতি লিটার ফার্নেস অয়েল কিনতে গুনতে হবে ১০৮ টাকা ৭৮ পয়সা। ফার্নেস অয়েল মূলত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, শিল্পকারখানা এবং বিভিন্ন ধরনের ভারী শিল্পে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। ফলে এ জ্বালানির দাম বাড়ায় সংশ্লিষ্ট খাতের উৎপাদন ব্যয়েও প্রভাব পড়তে পারে। বিইআরসি জানিয়েছে, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩-এর ৩৪(৪) ও ৩৪(৬) ধারার আওতায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ও তেল বিপণন কোম্পানিগুলোর প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ফার্নেস অয়েলের ...

একসাথে বালু চুরি করো, তাকে চিনো না.....see more

Image
 একসাথে বালু চুরি করো, তাকে চিনো না......see more নেত্রকোনায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করার ঘটনায় আলোচনায় এসেছেন স্থানীয় সংসদ সদস্য ও স্পিকার। অভিযোগ রয়েছে, স্থানীয় বিএনপির কিছু নেতাকর্মী অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত ছিলেন। ঘটনাস্থলে গিয়ে আটক ব্যক্তিদের সঙ্গে কথা বলার সময় স্পিকার তাদের একজনকে উদ্দেশ করে বলেন, “তুমি কথা কম কও, তোমার নেতা কই? চেনো না কেডা, একসাথে যার সাথে বালু চুরি করো।” তাঁর এই কথোপকথনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। নেত্রকোনার বিভিন্ন এলাকায় অবৈধ বালু উত্তোলন নিয়ে এর আগেও প্রশাসনিক অভিযান ও জরিমানার খবর এসেছে। বিভিন্ন নদী থেকে অনুমোদন ছাড়া বালু উত্তোলন ঠেকাতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনার কথাও জানা গেছে। অভিযানের সময় স্পিকারের বক্তব্যের মূল বিষয় ছিল—অবৈধ বালু উত্তোলনের সঙ্গে যে-ই জড়িত থাকুক, রাজনৈতিক পরিচয় দিয়ে যেন কেউ ছাড় না পায়। তবে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাদের বিরুদ্ধে চূড়ান্ত দায় বা অপরাধ আদালত ও তদন্তের মাধ্যমে নির্ধারিত হবে। অবৈধ বালু উত্তোলন নিয়ে নেত্রকোনায় এর আগেও একাধিক অভিযান, জরিমানা ...

বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা, এবার সরাসরি অ্যাকশন নিলেন বিদ্যুৎমন্ত্রী নিজেই.....see more

Image
 বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা, এবার সরাসরি অ্যাকশন নিলেন বিদ্যুৎমন্ত্রী নিজেই......see more মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকার ভুয়া বিদ্যুৎ বিল তৈরির ঘটনায় মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মো. মহিতুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের জরুরি নির্দেশনায় পল্লী বিদ্যুতায়ন বোর্ড এ শাস্তিমূলক ব্যবস্থা নেয়। ঘটনাটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হওয়ার পর বিদ্যুৎমন্ত্রী বিষয়টি জানতে পারেন। পরে মন্ত্রী ভুক্তভোগী গ্রাহককে ফোন করে দুঃখ প্রকাশ করেন। বিদ্যুৎমন্ত্রী গ্রাহককে জানান, ইতোমধ্যে বিলটি সংশোধন করে সঠিক বিল পৌঁছে দেয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কোনো সমস্যা হলে সরাসরি কর্তৃপক্ষকে জানানোর জন্যও তিনি গ্রাহককে অনুরোধ করেন। মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের কেচুয়াডুবি গ্রামের মোছা. আলেয়া খাতুনের নামে সেপ্টেম্বর মাসের ওই বিলটি ইস্যু করা হয়। তিনি অবসরপ্রাপ্ত শিক্ষক শহীদুল ইসলামের স্ত্রী। ঘটনাটি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিলের ত...

স্থানীয় সরকার নির্বাচন শুরুর সময় জানালেন প্রতিমন্ত্রী.....see more

Image
 স্থানীয় সরকার নির্বাচন শুরুর সময় জানালেন প্রতিমন্ত্রী...see more স্থানীয় সরকার নির্বাচন আগামী জানুয়ারি থেকে শুরু হয়ে ৬ জুনের মধ্যে শেষ হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। মীর শাহে আলম বলেন, নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, আগামী জানুয়ারি থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে এবং তা ৬ জুনের মধ্যে শেষ হবে। এ জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি করতে হবে। তিনি বলেন, বর্তমান সরকার স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে বদ্ধপরিকর। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশনা রয়েছে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসন ও সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। প্রতিমন্ত্রী বলেন, ‘নির্বাচনকে কলঙ্কিত করে বা নির্বাচনের কোনো কলঙ্কিত অধ্যায় নিয়ে বিএনপি সরকার থাকবে না।’ একই সঙ্গে জনগণ ও সম্ভাব্য প্রার্থীদের প্রতি নির্বাচন নিয়ে নিশ্চয়তা দেওয়ার কথাও জানান তিনি। এর আগে গত ২৩ সেপ্টেম্বর প্রতিমন্ত্রী ...

স্কুল শিক্ষিকাকে অপহরণের চেষ্টা, ছাত্রদল নেতা বললেন ‘রাগ কমাতে সিএনজি দিয়ে একটু ঘুরেছি.....see more

Image
 স্কুল শিক্ষিকাকে অপহরণের চেষ্টা, ছাত্রদল নেতা বললেন ‘রাগ কমাতে সিএনজি দিয়ে একটু ঘুরেছি.... ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আকছিনা-কুল্লাবাড়ি মডার্ন স্কুলের এক শিক্ষিকাকে দিনদুপুরে জোরপূর্বক অপহরণ চেষ্টার অভিযোগ উঠেছে। কসবা পশ্চিম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি দেলোয়ার হোসেন জিন্নাহর (৩৫) বিরুদ্ধে এই অভিযোগ এনে কসবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী নারী। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কসবা পশ্চিম ইউনিয়নের আকছিনা গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। অভিযুক্ত ও অভিযোগকারী উভয়ই একই গ্রামের বাসিন্দা। জানা গেছে, ঘটনার দিন রাতেই দেলোয়ার হোসেন জিন্নাহকে আসামি করে কসবা থানায় অভিযোগ দায়ের করেছেন অভিযোগকারী ওই নারী। তবে অভিযুক্ত ওই ছাত্রদল নেতার দাবি করেছেন, অপহরণ নয়, শিক্ষিকার ইচ্ছাতেই তাকে নিয়ে সিএনজিতে ঘুরে বেড়িয়েছে সে। অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার দিন স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে ওই শিক্ষিকার পথরোধ করেন ছাত্রদল নেতা দেলোয়ার হোসেন। ব্যক্তিগত বিষয়ে কথা বলতে রাজি না হওয়ায় দেলোয়ার একটি কালো রঙের পিস্তল বের করে ভয়ভীতি দেখান এবং জোরপূর্বক একটি সিএনজিতে তুলে নেন। এ সময় দেলোয়ারের স...

অবশেষে বি’য়ে করতে যাচ্ছে জাইমা রহমান। পা’ত্র হলেন সাবেক ম’ন্ত্রী’র একমাত্র…See More

Image
 অবশেষে বি’য়ে করতে যাচ্ছে জাইমা রহমান। পা’ত্র হলেন সাবেক ম’ন্ত্রী’র একমাত্র…See More দীর্ঘদিন ধরেই জাইমা রহমানের ব্যক্তিগত জীবন নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছিল। অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়ে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তিনি। পারিবারিক সূত্রে জানা গেছে, তার হবু বর দেশের একজন সাবেক মন্ত্রীর একমাত্র পুত্র। বিষয়টি ঘিরে রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকেই এ নিয়ে শুভকামনা জানাচ্ছেন। যদিও বিয়ের আনুষ্ঠানিক তারিখ, আয়োজন ও অন্যান্য বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। পরিবারের ঘনিষ্ঠ সূত্রের দাবি, দুই পরিবারের সম্মতিতেই এ বিয়ের আয়োজন সম্পন্ন হচ্ছে। ইতোমধ্যে উভয় পরিবারের মধ্যে প্রাথমিক আলোচনা ও প্রস্তুতি শুরু হয়েছে বলেও জানা গেছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট পরিবারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। ফলে বিয়ে সংক্রান্ত বিভিন্ন তথ্য নিয়ে আলোচনা থাকলেও নির্ভরযোগ্য সূত্র থেকে নিশ্চিত হওয়ার অপেক্ষায় রয়েছেন অনেকে। এদিকে, জাইমা রহমানের বিয়ের খবর ছড়িয়ে পড়তেই শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের আমেজ দেখা দিয়েছে। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তার ন...

৬৮ এসিল্যান্ড প্রত্যাহার,প্রজ্ঞাপন জারি....

Image
 ৬৮ এসিল্যান্ড প্রত্যাহার, প্রজ্ঞাপন জারি.....  দেশের বিভিন্ন উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করা ৬৮ কর্মকর্তাকে প্রত্যাহার করেছে সরকার। তাদের নিজ নিজ বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে পরবর্তী পদায়নের জন্য ন্যস্ত করা হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখা থেকে পৃথক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, বিসিএস (প্রশাসন) ক্যাডারের এসব কর্মকর্তাকে তাদের বর্তমান কর্মস্থলের সহকারী কমিশনার (ভূমি) পদ থেকে প্রত্যাহার করে সংশ্লিষ্ট বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। পরবর্তী পদায়ন না হওয়া পর্যন্ত তারা সেখানে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন। প্রত্যাহার করা কর্মকর্তাদের মধ্যে বরিশাল, সিলেট, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, ঢাকা ও রংপুর বিভাগের বিভিন্ন উপজেলায় কর্মরত কর্মকর্তারা রয়েছেন। প্রজ্ঞাপনে প্রত্যেক কর্মকর্তার নাম, পরিচিতি নম্বর, বর্তমান কর্মস্থল এবং কোন বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যাল...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর হঠাৎ সাক্ষাৎ, জানা গেল আসল কারণ.....see more

Image
 রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর হঠাৎ সাক্ষাৎ, জানা গেল আসল কারণ......see more রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর বঙ্গভবনে এটি ছিল প্রধানমন্ত্রীর সঙ্গে তার প্রথম সাক্ষাৎ। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে বঙ্গভবনে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান রাষ্ট্রপতি। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রপতির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেওয়া হয়। সাক্ষাতে যুক্তরাষ্ট্র সফর, জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে অংশগ্রহণ ও বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে বৈঠকের বিষয় রাষ্ট্রপতিকে অবহিত করেন প্রধানমন্ত্রী। ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান রাষ্ট্রপতি। পাশাপাশি, জাতীয় ও রাষ্ট্রীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়েও আলোচনা করেন তারা। বঙ্গভবনে সাক্ষাৎ করতে আসায় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানান রাষ্ট্রপতি।   🎁 Your Special Offer is Loading... Please wait a moment. You'll be redirected automaticall...

বাংলাদেশের বিমান আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান.....see more

Image
 বাংলাদেশের বিমান আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান.....see more রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য রাশিয়া থেকে ইউরেনিয়াম বহনকারী একটি বিমান পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি পায়নি। ফলে নির্ধারিত সময়ে সেটি বাংলাদেশে আসেনি। তবে কেন বাংলাদেশের ওই বিমানটিকে উড়তে দেওয়া হয়নি, সে বিষয়ে ব্যাখ্যা দিয়েছে ইসলামাবাদ। পাকিস্তানের দাবি, আকাশসীমা বন্ধের বিষয়টি কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নয় বরং ফ্লাইটের রুট ও আকাশসীমা ব্যবহারের অনুমতি সংক্রান্ত কারিগরি ও প্রক্রিয়াগত বিষয়। মঙ্গলবার ঢাকায় পাকিস্তান হাইকমিশনের এক বিবৃতিতে বলা হয়, কূটনৈতিক ফ্লাইট ও আকাশসীমা ব্যবহারের সব আবেদন দেশটির প্রচলিত নিয়ম, বেসামরিক বিমান চলাচলবিষয়ক প্রটোকল এবং নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনা করা হয়। হাইকমিশন জানায়, রূপপুরের জ্বালানি পরিবহন নিয়ে প্রকাশিত প্রতিবেদনগুলো যে বিষয়টির কথা বলছে, সেটি মূলত ফ্লাইটের রুট ও আকাশসীমার অনুমতি সংক্রান্ত কারিগরি ব্যবস্থাপনার সঙ্গে জড়িত। এ ধরনের বিষয়ে সংশ্লিষ্ট বিমান চলাচল ও অন্যান্য কর্তৃপক্ষের মধ্যে সমন্বয়ের প্রয়োজন হতে পারে। এর ফলে কখনো কখনো ফ্লাইটের সময়সূচিতে পরিবর্তন আসতে পারে।...

বাংলাদেশ কে সুখবর দিল ট্রাম্প....

Image
 বাংলাদেশ কে সুখবর দিল ট্রাম্প..... বাংলাদেশ থেকে আমদানি করা নির্দিষ্ট বিশেষায়িত ওষুধ ও ওষুধ তৈরির উপাদানে শুল্কছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র। বিরল ও জটিল রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধসহ ২০টি দেশের পণ্যে এ সুবিধা দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এনডিটিভির প্রতিবেদনে বলা এ তথ্য জানানো হয়েছে। প্রতিতবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের তালিকা অনুযায়ী, বিরল রোগ, বন্ধ্যত্বের চিকিৎসা, কোষভিত্তিক থেরাপি ও জিন থেরাপির ওষুধ শূন্য শুল্কের আওতায় থাকবে। এসব ওষুধ তৈরির প্রয়োজনীয় উপাদানও এ সুবিধা পাবে। বাংলাদেশ ছাড়াও শূন্য শুল্ক হারের তালিকায় থাকা অন্যান্য দেশগুলো হলো- ভারত, আর্জেন্টিনা, বাংলাদেশ, কম্বোডিয়া, ইকুয়েডর, এল সালভাদর, ইউরোপীয় ইউনিয়ন, গুয়াতেমালা, ইন্দোনেশিয়া, জাপান, জর্ডান, মালয়েশিয়া, উত্তর মেসিডোনিয়া, দক্ষিণ কোরিয়া, সুইজারল্যান্ড, লিশটেনস্টাইন, তাইওয়ান, থাইল্যান্ড, ব্রিটেন এবং ভিয়েতনাম। বাণিজ্য সম্প্রসারণ আইনের ২৩২ ধারা অনুযায়ী ওষুধ এবং ওষুধের কাঁচামালের আমদানি সমন্বয়ের জন্য ট্রাম্পের এপ্রিল মাসের ঘোষণার বাস্তবায়নের অংশ হিসেবেই এই ছাড়গুলো দেওয়া হয়েছে। এই ঘো...

আটকে গেল চালান, বাংলাদেশকে ব্যবহার করতে দিল না পাকিস্তান.....see more

Image
 আটকে গেল চালান, বাংলাদেশকে ব্যবহার করতে দিল না পাকিস্তান.....see more রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য রাশিয়া থেকে ইউরেনিয়াম জ্বালানি নির্ধারিত সময়ে পৌঁছায়নি। পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় জ্বালানি বহনকারী কার্গো বিমানের যাত্রা বাধাগ্রস্ত হওয়ায় এ বিলম্ব। বার্তা সংস্থা এএনআইকে বিষয়টি নিশ্চিত করেছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেন, ২৪ সেপ্টেম্বর রূপপুরের দ্বিতীয় ইউনিটের জন্য ইউরেনিয়াম বহনকারী একটি কার্গো বিমান বাংলাদেশে পৌঁছানোর কথা ছিল। তবে বিমানটি পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় নির্ধারিত সময়ে জ্বালানি দেশে আসেনি। তবে পাকিস্তান ঠিক কী কারণে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। মন্ত্রী জানান, জ্বালানি পৌঁছানোর জন্য নতুন তারিখ দেওয়া হয়েছে। রাশিয়া জানিয়েছে, অক্টোবরের প্রথম সপ্তাহে ইউরেনিয়ামের নতুন চালান বাংলাদেশে পৌঁছাতে পারে। বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, জ্বালানি গ্রহণের জন্য বিমানবন্দরে সব ধরনের প্রস্তুতি নেওয়া...

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙ'চুর ঘটনায় জামায়াতের যে এমপির জামাতা গ্রেপ্তার....see more

Image
 সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙ'চুর ঘটনায় জামায়াতের যে এমপির জামাতা গ্রেপ্তার......see more রাজধানীর ক্যান্টনমেন্ট থানার ইসিবি চত্বর এলাকায় জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউন ফিশ’ স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় কুষ্টিয়া-২ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল গফুরের জামাতা মিজানুর রহমানকে (৫৯) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে পশ্চিম মাটিকাটা এলাকায় অভিযান চালিয়ে সংসদ সদস্যের উপস্থিতিতেই তাকে গ্রেপ্তার করা হয় এই চাঞ্চল্যকর ঘটনার বিস্তারিত প্রতিবেদন নিচে তুলে ধরা হলো: ঘটনার নেপথ্য ও মূল কারণ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ প্রশাসনের প্রাথমিক তদন্ত অনুযায়ী, এই হামলাটি সালমান মুক্তাদিরের ওপর কোনো ব্যক্তিগত শত্রুতা বা চাঁদাবাজির উদ্দেশ্যে করা হয়নি ৩৫ কাঠা জমির বিরোধ: ইসিবি চত্বরের মাটিকাটা এলাকায় ডেভেলপার কোম্পানি ‘নিউগিনি প্রপার্টিজ লিমিটেড’ এবং একজন সাবেক সামরিক কর্মকর্তার (মেজর জেনারেল অব.) মধ্যে দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধ চলছিল । সালমান মুক্তাদির ওই ডেভেলপার কোম্পানির ভবনের একটি ফ্লোর ভাড়া নিয়ে ...

কোন রক্তের গ্রুপের মানুষের ক্যা'ন'সা'রে'র ঝুঁ'কি বেশি, জেনে নিন...See More

Image
 কোন রক্তের গ্রুপের মানুষের ক্যা'ন'সা'রে'র ঝুঁ'কি বেশি, জেনে নিন...See More ক্যানসার বিশ্বব্যাপী মৃত্যুর অন্যতম প্রধান কারণ। এর মধ্যে বেশিরভাগই স্তন, ফুসফুস, কোলন, মলদ্বার ও প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হন। ক্যানসার এমন একটি রোগ যেখানে শরীরের কিছু কোষ অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায় ও শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে। বিভিন্ন কারণে ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়। বিশেষ করে অনিয়মিত জীবনযাপন, তামাক-অ্যালকোহল সেবন, অস্বাস্থ্যকর খাবার খাওয়া, শারীরিক নিষ্ক্রিয়তা ও বায়ুদূষণ ক্যানসারের অন্যতম ঝুঁকির কারণ। এর পাশাপাশি বয়স, লিঙ্গ, জাতিগত, পারিবারিক ইতিহাস ও জেনেটিক্সের মতো অপরিবর্তনযোগ্য কারণেও ক্যানসার হতে পারে। এমনকি রক্তের ধরনের ওপর নির্ভর করে আপনার ক্যানসারের ঝুঁকি আছে কি না। প্রাথমিক গবেষণায় একটি নির্দিষ্ট রক্তের গ্রুপ ও অগ্ন্যাশয় ক্যানসারের ঝুঁকির মধ্যে একটি সংযোগ পাওয়া গেছে। রক্তের বিভিন্ন গ্রুপ বা প্রকারভেদ আছে। যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসেস (এনএইচএস) বলছে, ৪টি প্রধান রক্তের গ্রুপের মধ্যে আছে- ও, এ, বি ও এবি। রক্তের গ্রুপ আসলে পিতামাতার কাছ থেকে উত্...

আসিফ মাহমুদ গ্রেফতার.....

Image
আসিফ মাহমুদ গ্রেফতার.... পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।আটকরা হলেন- আসিফ মাহমুদ (১৬), সুফিয়া বেগম (৫০), শারমিন আক্তার (৩০), শারমিন বেগম (২৭), মোহাম্মদ সানি (১৭), হাবিবুর রহমান (১৯) ও নুরুল হাকিম রাব্বি (২৫)।পুলিশ জানায়, নুরুল হাকিম রাব্বি এর আগে নগরের পাঁচলাইশ এলাকায় শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটার একটি আয়োজনে অংশ নিয়েছিলেন। পরে বায়েজিদ এলাকায় একটি বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ করতে গেলে তাকে আটক করা হয়।পুলিশের ভাষ্য অনুযায়ী, রাব্বিকে আটকের পর একই ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে আরও কয়েকজনকে আটক করা হয়।এ বিষয়ে বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন বলেন, ‘অক্সিজেন আবাসিক এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের তিন নারীসহ সাত নেতাকর্মীকে আটক করা হয়েছে।’তিনি আরও বলেন, ‘আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা কর্মসূচি ও সমাবেশ ঘিরে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’ 🎁 Your Special Offer is Loading... Please wait a moment. You...

জিয়ার লা*শ পাহাড় থেকে ফেলে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন যিনি.....see more

Image
 জিয়ার লা*শ পাহাড় থেকে ফেলে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন যিনি.....see more ১৯৮১ সালে চট্টগ্রাম সার্কিট হাউসে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর তার মরদেহ পাহাড় থেকে ফেলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহা। ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় জিজ্ঞাসাবাদে সাবেক সেনা কর্মকর্তা মেজর (বরখাস্ত/অবসরপ্রাপ্ত) মোজাফফর হোসেন নিজেই এই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) প্রসিকিউটর তানভীর হাসান একটি গণমাধ্যমকে জানান, গত ১৩ সেপ্টেম্বর ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় জিজ্ঞাসাবাদের সময় মোজাফফর হোসেন এই তথ্য প্রকাশ করেন। গত ১৫ জুলাই রাজধানীর বনানী থেকে মোজাফফরকে গ্রেপ্তার করে পুলিশ। প্রসিকিউটর তানভীর হাসান বলেন, জিজ্ঞাসাবাদে মোজাফফর জানিয়েছেন যে তৎকালীন লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান তাকে জিয়ার মরদেহ পাহাড় থেকে ফেলে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। ওই নির্দেশ পেয়ে তিনি সৈনিকদের নিয়ে সার্কিট হাউস থেকে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ মোজাফফর হোসেন পাহাড়ে নিয়ে যান। তবে নির্দেশ অমান্য করে তিনি মরদেহ পাহাড় থেকে ফেলেননি জানিয়ে ...

ঘণ্টায় প্রায় ২০০ কিলোমিটার বে’গের বাতাস নিয়ে ধেয়ে আসছে শ’ক্তি’শা’লী টা/ই/ফু/ন…See More

Image
 ঘণ্টায় প্রায় ২০০ কিলোমিটার বে’গের বাতাস নিয়ে ধেয়ে আসছে শ’ক্তি’শা’লী টা/ই/ফু/ন…See More ঘণ্টায় প্রায় ২০০ কিলোমিটার বেগের বাতাস নিয়ে চীন ও তাইওয়ানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘বাভি’। আবহাওয়াবিদদের আশঙ্কা, এটি ১৯৮৭ সালের পর আকারের দিক থেকে সবচেয়ে বড় টাইফুন হতে পারে।সম্ভাব্য এই দুর্যোগ মোকাবিলায় চীন ও তাইওয়ানে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। তাইওয়ানে ২৯ হাজার সেনা প্রস্তুত রাখা হয়েছে, আর উপকূলীয় এলাকায় জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা।বার্তাসংস্থা রয়টার্স বলছে, শক্তিশালী টাইফুন ‘বাভি’ সাম্প্রতিক বছরের সবচেয়ে বিধ্বংসী ক্রান্তীয় ঝড়গুলোর একটি হতে পারে বলে আশঙ্কা করছে চীন ও তাইওয়ান। এমন সময় এই ঝড়টি আঘাত হানতে যাচ্ছে, যখন কিছুদিন আগেই আঘাত হানা টাইফুন ‘মায়সাক’-এর ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা করছে চীনের বিভিন্ন অঞ্চল।তাইওয়ানের আবহাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানী তাইপের আশপাশের উত্তরাঞ্চলীয় পার্বত্য এলাকায় ভারী বৃষ্টিপাত হতে পারে। সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় স্বায়ত্তশাসিত এই অঞ্চলটির প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রায় ২৯ হাজার সেনাকে প্রস্তুত রেখেছে। কর্তৃপক্ষের ধারণা, ২০২৪ সালের ‘কং-রে’ টাইফুনের ...

ব্রেকিং.... ছাত্র আন্দোলনের মুখে আরেক দেশের সরকার পতন.....

Image
 ব্রেকিং.... ছাত্র আন্দোলনের মুখে আরেক দেশের সরকার পতন.... সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্দার ভুচিচ পদত্যাগ করেছেন। এক বছরের বেশি সময় ধরে ছাত্রদের নেতৃত্বে আন্দোলন চলছিল। সরকারের দুর্নীতির অভিযোগে সাধারণ মানুষের ক্ষোভও বাড়ছিল। এর মধ্যেই তিনি এই সিদ্ধান্ত নিলেন। রাজধানী বেলগ্রেডে প্রেসিডেন্ট ভবনের বাইরে সমর্থকদের সামনে তিনি কথা বলেন। ভুচিচ বলেন, তার নয় বছরের শাসনে দেশে শান্তি ও স্থিতিশীলতা বজায় ছিল। জুন মাসেই তিনি পদত্যাগের ইচ্ছার কথা জানিয়েছিলেন। তিনি এখন আসন্ন সংসদ নির্বাচনে নিজের দলের প্রধানমন্ত্রী প্রার্থী হতে চাইছেন। সংবিধান অনুযায়ী তিনি তৃতীয়বার প্রেসিডেন্ট পদে দাঁড়াতে পারেন না। রাশিয়াপন্থী এই জনতুষ্টিবাদী নেতার সরকার শুরু থেকেই ক্ষোভের মুখে ছিল। অভিযোগ ছিল, নির্মাণকাজে নিয়ম না মেনে খরচ কমানো হয়েছে। ২০২৪ সালে নভি সাদ রেলস্টেশনের ছাদ ভেঙে পড়ে। এতে ১৬ জন মারা যান। এই ঘটনাই প্রথম সরকারের বিরুদ্ধে মানুষের ক্ষোভ উসকে দেয়। আন্দোলনে নামেন নানা পেশার মানুষ। ছাত্র, শিক্ষক, শ্রমিক ও কৃষকরা রাস্তায় নামেন। এতে সমর্থন জুগিয়েছিলেন দেশটির টেনিস তারকা নোভাক জকোভিচ। তবে ইতিহাসের...