বিএসএফের গু*লিতে ২ নাগরিক নি'হত, যে পদক্ষেপ নিলে পাকিস্তান.....see more
বিএসএফের গু*লিতে ২ নাগরিক নি'হত, যে পদক্ষেপ নিলে পাকিস্তান.....see more
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই পাকিস্তানি বেসামরিক নাগরিক নিহতের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে পাকিস্তান। এ ঘটনার প্রতিবাদ জানাতে দেশটির ভারতীয় হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে (চার্জ দ্য অ্যাফেয়ার্স) তলব করেছে ইসলামাবাদ। শনিবার (৩ অক্টোবর) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের (এফও) এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।সংবাদমাধ্যম ডনের প্রতিবেদন থেকে জানা যায়, গতকাল শুক্রবার পাঞ্জাবের কাসুর জেলার বেদিয়ান সেক্টরে আন্তর্জাতিক সীমান্তের কাছে বিএসএফের গুলিতে নিরস্ত্র দুই পাকিস্তানি নাগরিক নিহত হন এবং আরও একজন গুরুতর আহত হন।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিএসএফ সদস্যরা নিরস্ত্র বেসামরিক নাগরিকদের ওপর প্রাণঘাতী শক্তি প্রয়োগ করেছে। ক্ষমতার এমন অন্যায্য ও অসামঞ্জস্যপূর্ণ ব্যবহারের কারণেই দুটি মূল্যবান প্রাণ অকালে ঝরে গেল।
ডনের প্রতিবেদনে আরও বলা হয়, নিহত ও আহত তিনজনই স্থানীয় লাধার গ্রামের বাসিন্দা। সীমান্তে দুই দেশের সীমানা পিলারের কয়েক গজ সামনে এগোতেই কোনো প্রকার সতর্কতা ছাড়াই তাদের ওপর নির্বিচারে গুলি চালায় বিএসএফ। নিহতরা হলেন লাধার গ্রামের জাট্টান ওয়ালি হাভেলির বাসিন্দা আজমত রসুল ও মহসিন জাট। আহত অপর নাগরিককে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় নিরাপত্তা বাহিনীর তথ্য অনুযায়ী, ওই তিনজন সীমান্ত পার হওয়ার কোনো চেষ্টাই করছিলেন না। কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই বিএসএফ সদস্যরা তাদের ওপর নির্বিচারে গুলি চালায়, যা আন্তর্জাতিক সীমান্ত পরিচালনা সংক্রান্ত দ্বিপক্ষীয় চুক্তি ও স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরের (এসওপি) চরম লঙ্ঘন।
উল্লেখ্য, এক দিন আগেই পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এক সংবাদ সম্মেলনে পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে সম্পৃক্ত এক ‘সন্ত্রাসীকে’ হত্যার বিষয়ে ভারতের দাবিকে প্রত্যাখ্যান করেন। তিনি ওই ব্যক্তিকে গণমাধ্যমের সামনে হাজির করেন। সংবাদ সম্মেলনে ভারতের সঙ্গে নতুন করে সশস্ত্র সংঘাতের আশঙ্কা নিয়ে জানতে চাওয়া হলে তিনি জানান, পাকিস্তানি সশস্ত্র বাহিনী যেকোনো পরিস্থিতির জন্য সর্বদা প্রস্তুত রয়েছে এবং আক্রমণ হলে তার জবাব হবে ‘অত্যন্ত কঠোর’।
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open shortly.
✅ You can go back to this page anytime.

Comments
Post a Comment