নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ...see more
নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ...see more
দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করতে আট সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার। কমিটির আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে।গত ১৩ অক্টোবর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ কমিটি গঠনের কথা জানানো হয়। বিমানবন্দরগুলোর নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনা করে উন্নয়নের লক্ষ্যে আগামী দুই মাসের মধ্যে প্রয়োজনীয় সুপারিশ জমা দিতে বলা হয়েছে কমিটিকে।
কমিটিতে স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও সদস্য হিসেবে রয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী, বিমানবাহিনী প্রধান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব এবং পুলিশ মহাপরিদর্শক (আইজিপি)।
এ ছাড়া কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন মন্ত্রিপরিষদ সচিব।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, প্রয়োজন অনুযায়ী কমিটি নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে। কাজের অগ্রগতি ও প্রয়োজন বিবেচনায় কমিটির সভা অনুষ্ঠিত হবে।
কমিটির কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় সাচিবিক সহায়তা দেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open shortly.
✅ You can go back to this page anytime.

Comments
Post a Comment