ইশরাককে নিয়ে সোহেল তাজের বার্তা...see more

 ইশরাককে নিয়ে সোহেল তাজের বার্তা...see more

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পিস্তল প্রদর্শনের ঘটনা নিয়ে কথা বলেছেন দেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদের ছেলে ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ।


রোববার (১৮ অক্টোবর) রাতে নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইশরাকের উদ্দেশ্য ভালো হলেও এ ধরনের অভিযান পরিচালনার অধিকার শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর।


সোহেল তাজ বলেন, বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার সন্তান হিসেবে এবং একজন সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী হিসেবে ইশরাক হোসেনকে আরও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।


এদিকে, প্রধানমন্ত্রীর নির্দেশে ইশরাক হোসেনের পদত্যাগপত্র প্রস্তুত হয়েছে। দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পদত্যাগপত্র জমা দেবেন তিনি। এরপর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক।


এর আগে সোমবার সকালে ফেসবুক পোস্টে ইশরাক লেখেন, ‘আজ দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব এবং সাংবাদিকদের মুখোমুখি হব, ইনশাআল্লাহ।’


আক্ষেপ নিয়ে মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী লেখেন, ‘ফেসবুকে কিছু সুশীল মানুষকে উল্লাসসূচক লেখালেখি করতে দেখলাম। আশা করি, ভবিষ্যতে কখনো আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হলে তারা জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে বিদেশ থেকে দেশে এসে সেই আন্দোলনে যোগ দেবেন।’


 

🎁 Your Special Offer is Loading...

Please wait a moment. You'll be redirected automatically after the countdown.

15s

⏳ Stay here — your offer will open shortly.
✅ You can go back to this page anytime.

Comments

Popular posts from this blog

আর দেখা যাবে না গোলাম মাওলা রনিকে...see more

এটাই কি তাহলে আসল ঘটনা...Seemore

অবশেষে বেরিয়ে আসলো সত্য ঘটনা, সোহেল বলে আমি একা করি নাই আমার সা….see more