কিশো’রীকে সংঘব’দ্ধ ধ/র্ষণের পর হ/ত্যা, মাঠে পড়ে থাকা ম/রদে’হ খেয়ে ফেলল কু’/কুর… See more
কিশো’রীকে সংঘব’দ্ধ ধ/র্ষণের পর হ/ত্যা, মাঠে পড়ে থাকা ম/রদে’হ খেয়ে ফেলল কু’/কুর… See more
১৭ বছরের কিশোরীকে ধর্ষণের পর হত্যা, চারজন গ্রেপ্তারভারতের দিল্লিতে ১৭ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের পর ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে চারজনের বিরুদ্ধে। হত্যার পর মরদেহ একটি খোলা মাঠে ফেলে দেওয়া হয়। কয়েক দিন পর মরদেহ উদ্ধারের সময় এর কিছু অংশ কুকুরে খেয়ে ফেলেছিল বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ সেপ্টেম্বর উত্তর-পশ্চিম দিল্লির স্বরূপনগর এলাকার কুশাক রোডে জয়পাল রানা মাঠের কাছ থেকে কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ এতটাই পচে গিয়েছিল যে, প্রথম দিকে সেটি নারী নাকি পুরুষের—তা শনাক্ত করাও সম্ভব হয়নি।
তদন্তে পুলিশ জানতে পারে, ওই কিশোরী ও অভিযুক্তরা পরস্পরের পরিচিত ছিল। ঘটনার সময় তারা একটি টেম্পোতে ছিলেন এবং সেখানে মদ্যপান করেন। পরে কিশোরীকে ধর্ষণ, ছুরিকাঘাতে হত্যা এবং মরদেহ ফেলে দেওয়ার অভিযোগ ওঠে।
ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী না থাকায় এবং শুরুতে অভিযুক্তদের পরিচয় নিশ্চিত না হওয়ায় পুলিশ ওই এলাকার পাশাপাশি আশপাশের সড়কের ৫০টিরও বেশি সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ শুরু করে।ফুটেজ বিশ্লেষণের সময় ঘটনার সম্ভাব্য সময়ের কাছাকাছি একটি টেম্পো চলাচল করতে দেখা যায়। অন্ধকারের কারণে টেম্পোটির নম্বর স্পষ্টভাবে দেখা না গেলেও বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ অনুসরণ করে সেটির গতিবিধি শনাক্ত করেন তদন্তকারীরা।
পুলিশের অভিযানে ১৫ ও ১৬ সেপ্টেম্বরের মধ্যবর্তী রাতে সন্দেহভাজন টেম্পোটির সন্ধান পাওয়া যায়। পরে চালককে জিজ্ঞাসাবাদ করা হলে তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসে। এরপর ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন কিশোরসহ মোট চারজনকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, প্রাপ্তবয়স্ক অভিযুক্তের নাম শিবম ওরফে সুদামা ওরফে চুচু। তার বয়স ১৮ বছর। অপর তিন অভিযুক্তের বয়স ১৬ ও ১৭ বছর।
হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি ছুরি, অভিযুক্তদের পরনের পোশাক এবং টেম্পোটিও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।তদন্তকারীরা বলছেন, ঘটনাটি ঠিক কীভাবে ঘটেছিল, প্রত্যেক অভিযুক্তের ভূমিকা কী ছিল এবং ফরেনসিক ও প্রযুক্তিগত প্রমাণের সঙ্গে তাদের বক্তব্যের মিল রয়েছে কি না—এসব বিষয় নিশ্চিত করতে তদন্ত এখনও চলছে।
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open shortly.
✅ You can go back to this page anytime.

Comments
Post a Comment