মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৫, পরিচয় নিয়ে যা জানা গেল....see more

 মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৫, পরিচয় নিয়ে যা জানা গেল.....see more

রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় মূল পরিকল্পনাকারী শাহরিয়ারসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গিয়াস উদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।


এদিন দুপুরের পর রাজধানীর বেইলি রোড এলাকা থেকে হামলার মূল পরিকল্পনাকারী শাহরিয়ারকে গ্রেপ্তার করা হয়। তিনি হামলা-ভাঙচুরের ঘটনায় নিউগিনি প্রপার্টিজের পক্ষ থেকে করা মামলার এক নম্বর আসামি। এ ছাড়া গ্রেপ্তার অন্যরা হলেন- শাহ আলম অনিক, ভাষানটেক বস্তির মো. মামুন এবং মজুমদার মোড় এলাকার আসলাম ও মুন্না।


এর মধ্যে গ্রেপ্তার শাহ আলম অনিক ভাষানটেক থানা যুবলীগের সহ-সভাপতি বলে জানা গেছে। রোববার ক্যান্টনমেন্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।


শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় রাতেই ঘটনাস্থল থেকে ছোরাসহ ২ জনকে আটক করা হয়। ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গিয়াস উদ্দিন জানান, স্টুডিওর জমির মালিক নিউগিনি প্রপার্টিজ লিমিটেড এবং এলাকার অন্য জমি মালিকদের মধ্যে বিরোধের জেরে এই হামলার ঘটনা ঘটে।


এদিকে হামলার ঘটনায় রাত পৌনে ২টায় ব্রাউনফিশ স্টুডিওর ফেসবুক পেজ থেকে লাইভে এসে সালমান মুক্তাদির বলেন, একটু আগে এখানে হামলা হয়েছে এবং পুরো স্টুডিও ধ্বংস করে দেয়া হয়েছে। এ সময় তিনি অভিযোগ করে বলেন, হামলাকারীদের মূল লক্ষ্য হয়তো ভবনের মালিক ছিলেন এবং তার কাছে হয়তো চাঁদা দাবি করা হয়ে থাকতে পারে।


অন্যদিকে হামলা-ভাঙচুরের ঘটনায় দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সম্ভবত ৩৫ কাঠার একটা ডিসপিউটেড ল্যান্ড। যেখানে দুই পক্ষের জায়গা-জমি নিয়ে বিরোধ আছে। এক পক্ষ নিউগিনি প্রপার্টিজের। আরেক পক্ষ হলো একজন অবসরপ্রাপ্ত সিনিয়র সামরিক অফিসার। তাদের মধ্যেই বিরোধটা চলছিল। প্রাথমিক রিপোর্ট অনুসারে, রিটায়ার্ড কর্মকর্তার পক্ষে বেশকিছু লোক রাতের অন্ধকারে এটা দখল করতে গিয়েছে। এ ঘটনায় ইতোমধ্যে নিউগিনি প্রপার্টিজের পক্ষ থেকে ক্যান্টনমেন্ট থানায় মামলা হয়েছে।


 

🎁 Your Special Offer is Loading...

Please wait a moment. You'll be redirected automatically after the countdown.

15s

⏳ Stay here — your offer will open shortly.
✅ You can go back to this page anytime.

Comments

Popular posts from this blog

আর দেখা যাবে না গোলাম মাওলা রনিকে...see more

এটাই কি তাহলে আসল ঘটনা...Seemore

অবশেষে বেরিয়ে আসলো সত্য ঘটনা, সোহেল বলে আমি একা করি নাই আমার সা….see more