কৃষকের ৩ লাখ টাকার স্বপ্ন শেষ—এরপর যা করলেন নিজাম, তা আরও কষ্টের…
কৃষকের ৩ লাখ টাকার স্বপ্ন শেষ—এরপর যা করলেন নিজাম, তা আরও কষ্টের…
যশোরের ঝিকরগাছায় রাতের আঁধারে ১৮৬টি ফলনশীল পেঁপে গাছ ও শশা ক্ষেতের ৭টি বান কেটে দিয়েছে দুর্বৃত্তরা। কৃষক নিজাম পাটোয়ারীর প্রায় ৩ লাখ টাকার ক্ষতি, আতঙ্কে দিন পার করছে কৃষক পরিবার।যে গাছগুলোতে কৃষকের পরিবারের স্বপ্ন ছিল, যে ফসল বিক্রি করে সংসার চলার কথা—এক রাতেই সব শেষ! 😢
এদিকে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় বাধ্য হয়ে ভিটেমাটির শেষ সম্বল দুটি গরুও কম দামে আজ বিক্রি করে দিয়েছেন তিনি। এখন পুকুরে চাষ করা মাছ আর মাঠের শসা ও মূলা ক্ষেতটুকু নিয়েও প্রতিটা মুহূর্ত কাটছে চরম ভয়ে!
কৃষক যদি নিজের জমিতেও নিরাপদ না থাকেন, তবে এ দেশে ফসল ফলাবে কে? একজন কৃষককে নিঃস্ব করে দেওয়া কোনো সাধারণ অপরাধ নয়, এটি পুরো কৃষি ব্যবস্থার ওপর আক্রমণ।
ঘটনাস্থলে ইউএনও, কৃষি অফিসার ও পুলিশ এসে কৃষকের হাহাকার দেখেছেন, কষ্ট বুঝে পাশে থাকার আশ্বাসও দিয়েছেন। কিন্তু গণমাধ্যমে সংবাদ প্রকাশের দুই দিন পার হলেও অসহায় কৃষক নিজাম পাটোয়ারীর হাতে একটি টাকাও সরকারি আর্থিক সহায়তা পৌঁছায়নি!
মাননীয় প্রশাসন ও সরকারের দৃষ্টি আকর্ষণ করছি- অবিলম্বে এই জঘন্য অপরাধের সুষ্ঠু তদন্ত করুন। রাতের আঁধারে লুকিয়ে থাকা ওই অপরাধীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন!
একইসাথে নিঃস্ব নিজাম পাটোয়ারীর পাশে দাঁড়িয়ে তাঁকে আর্থিক ক্ষতিপূরণ দিয়ে বেঁচে থাকার পথ তৈরি করে দিন।
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open shortly.
✅ You can go back to this page anytime.

Comments
Post a Comment