পে-স্কেল নিয়ে যা বললেন প্রতি মন্ত্রী.... see more

 


সরকারি চাকরিজীবীদের বেতন ও গ্রেড কাঠামো উন্নয়নের দাবি যৌক্তিক বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি বলেন, সরকারি কর্মচারীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করে পরে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার মডেল অনুসরণ করা যেতে পারে।


শুক্রবার (৭ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেপ্রতিমন্ত্রী বলেন, সিঙ্গাপুর ও মালয়েশিয়ার মতো দেশগুলো প্রথমে সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করেছে, এরপর দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে। বাংলাদেশেও একই ধরনের উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে তিনি মনে করেন।


তিনি জানান, অর্থমন্ত্রী ইতোমধ্যে সংসদে এ বিষয়ে বক্তব্য দিয়েছেন। প্রধানমন্ত্রীর সম্মতির পর বিষয়টি বাস্তবায়নের আশা প্রকাশ করেন তিনি।


নুরুল হক নুর আরও বলেন, প্রশাসনকে ওপর থেকে নিচ পর্যন্ত জনবান্ধব হতে হবে, যাতে সরকারি অফিসে সেবা নিতে গিয়ে সাধারণ মানুষ কোনো ধরনের হয়রানির শিকার না হন। তিনি জানান, প্রবাসীদের ভোগান্তি কমাতে শিগগিরই 'প্রবাসী কার্ড' চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।



জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী বলেন, ছাত্র-জনতার আত্মত্যাগের মাধ্যমে যে পরিবর্তন এসেছে, তা নস্যাৎ করতে একটি চক্র এখনও নানা ষড়যন্ত্র করছে। তিনি অভিযোগ করেন, প্রতিবেশী দেশের সহায়তায় সরকারকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে।


এ কারণে সচিবালয় ঘেরাওয়ের মতো উসকানিমূলক কর্মসূচিতে অংশ না নিয়ে সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।



🎁 Your Special Offer is Loading...

Please wait a moment. You'll be redirected automatically after the countdown.

15s

⏳ Stay here — your offer will open shortly.
✅ You can go back to this page anytime.

Comments

Popular posts from this blog

আর দেখা যাবে না গোলাম মাওলা রনিকে...see more

এটাই কি তাহলে আসল ঘটনা...Seemore

অবশেষে বেরিয়ে আসলো সত্য ঘটনা, সোহেল বলে আমি একা করি নাই আমার সা….see more