মন্ত্রী বলেন...


মন্ত্রী বলেন... দেশের স্বার্থে আঙুল বাঁকা করতে হলেও, সরকার পিছপা হবে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। শনিবার (১ আগস্ট) সকালে প্রেসক্লাবে ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের প্রদর্শনী ও আলোচনা সভায় তিনি এ কথা জানান। তিনি বলেন, এখন দেশের প্রধান প্রয়োজন রাষ্ট্র পুনর্গঠন ও উন্নয়নের কাজে সবাইকে সম্পৃক্ত করা। এ সময় নতুন করে অস্থিরতা বা সংকট সৃষ্টি হলে সরকার প্রথমে আলোচনার মাধ্যমে তা সমাধানের চেষ্টা করবে। তবে কেউ ইচ্ছাকৃতভাবে সমস্যা সৃষ্টি করে পরিস্থিতি অস্থিতিশীল করতে চাইলে, জাতীয় স্বার্থে সরকার কঠোর অবস্থান নিতেও প্রস্তুত রয়েছে। মন্ত্রী বলেন, অনেকে জাতীয় সংসদের চেয়েও রাজপথে সমস্যার সমাধান বড় করে দেখছে। কিন্তু সরকার সংসদে জাতীয় সমস্যা সমাধানের চেষ্টা করছে। আন্দোলন সর্বস্ব অনেকে গঠনমূলক আলোচনায় আসতে চায় না। আন্দোলন করা কারো জন্য পেশায় পরিণত হয়েছে। এখন দেশের স্বার্থে আঙুল বাঁকা করতে হলেও, সরকার পিছপা হবে না। আরও পড়ুন র‌্যাবের ‘আয়নাঘরে’ স্বরাষ্ট্রমন্ত্রীকেও রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর তিনি আরও বলেন, বিএনপি যে রাজনৈতিক মূল্যবোধ ও গণতান্ত্রিক চর্চার কথা দীর্ঘদিন ধরে তুলে ধরেছে, চব্বিশের গণঅভ্যুত্থানে অংশ নেওয়া নতুন প্রজন্ম সেই চেতনারই ধারক। তিনি অভিযোগ করেন, অতীতের ফ্যাসিবাদী শাসনব্যবস্থা গণতান্ত্রিক শক্তিকে দুর্বল করতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে নির্মূল করার উদ্দেশ্যে হত্যার ষড়যন্ত্র করেছিল। এসময় মুক্তিযুদ্ধ মন্ত্রী আহমেদ আযম খান বলেন, '৭১ এর মুক্তিযুদ্ধ ছিল সশস্ত্র। কিন্তু স্বাধীন বাংলাদেশে গণতন্ত্রের জন্য এভাবে প্রাণ দিতে হবে, রক্তাক্ত পরিস্থিতি তৈরি হবে, তা মানুষ কল্পনাও করেনি। সরকারের প্রতিটি দায়িত্বশীল ব্যক্তি, ফ্যাসিবাদের ক্ষত মেরামতে কাজ করছে উল্লেখ করে গণতন্ত্র ও সমৃদ্ধির ভিত্তিতে দেশ গড়ে তুলতে বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ বলে জানান আহমেদ আযম খান।

🎁 Your Special Offer is Loading...

Please wait a moment. You'll be redirected automatically after the countdown.

15s

⏳ Stay here — your offer will open shortly.
✅ You can go back to this page anytime.

Comments

Popular posts from this blog

আর দেখা যাবে না গোলাম মাওলা রনিকে...see more

এটাই কি তাহলে আসল ঘটনা...Seemore

অবশেষে বেরিয়ে আসলো সত্য ঘটনা, সোহেল বলে আমি একা করি নাই আমার সা….see more