বন্যা ও অতিবৃষ্টির কারণে স্থগিত হওয়া...

 বন্যা ও অতিবৃষ্টির কারণে স্থগিত হওয়া...


বন্যায় স্থগিত হওয়া উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা।বন্যা ও অতিবৃষ্টির কারণে স্থগিত হওয়া বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এইচএসসি ও সমমানের পরীক্ষা-২০২৬ এর বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষা আগামী ২৯ আগস্ট অনুষ্ঠিত হবে। একই সঙ্গে ব্যবহারিক বিষয়ের পরীক্ষাও নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।


মঙ্গলবার (১১ আগস্ট) বাউবির ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. হাবিবুল্যাহ মাহামুদের সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। 


এতে বলা হয়েছে, বাউবির চলতি বছরের এইচএসসি পরীক্ষা গত ২৪ জুলাই থেকে শুরু হয়েছে। প্রকাশিত সময়সূচি অনুযায়ী, গত ১৭ জুলাই বাংলা (আবশ্যিক) প্রথম পত্র ও বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে বন্যা ও অতিবৃষ্টিসহ প্রাকৃতিক দুর্যোগের কারণে পরীক্ষা দুটি স্থগিত করা হয়।




বাউবি জানিয়েছে, স্থগিত হওয়া বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষা আগামী ২৯ আগস্ট অনুষ্ঠিত হবে। এছাড়া ব্যবহারিক বিষয়ের পরীক্ষা ৩১ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।


এইচএসসি পরীক্ষা-২০২৬-এর অন্যান্য বিষয়ের পরীক্ষার সময়সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি। পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী এসব পরীক্ষা অনুষ্ঠিত হবে।


এর আগে, গত ১৫ জুলাই বাউবির পরীক্ষা বিভাগ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে ১৭ জুলাইয়ের এইচএসসি পরীক্ষার বাংলা প্রথম পত্র ও বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা স্থগিতের কথা জানানো হয়।



🎁 Your Special Offer is Loading...

Please wait a moment. You'll be redirected automatically after the countdown.

15s

⏳ Stay here — your offer will open shortly.
✅ You can go back to this page anytime.

Comments

Popular posts from this blog

আর দেখা যাবে না গোলাম মাওলা রনিকে...see more

এটাই কি তাহলে আসল ঘটনা...Seemore

অবশেষে বেরিয়ে আসলো সত্য ঘটনা, সোহেল বলে আমি একা করি নাই আমার সা….see more