দুই বন্ধু মোটরসাইকেল কিনে বাড়ি ফেরার পথে যেভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটলো...

 দুই বন্ধু মোটরসাইকেল কিনে বাড়ি ফেরার পথে যেভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটলো.... 

চট্টগ্রামের মীরসরাইয়ে নতুন মোটরসাইকেল কিনে বাড়ি ফেরার পথে লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন।শুক্রবার (২৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের বড়তাকিয়া গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 


নিহতরা হলেন—মঘাদিয়া ইউনিয়নের মিয়াপাড়া গ্রামের মৃত আমিনুল ইসলামের ছেলে তালাত মাহমুদ শুভ (১৯) এবং একই ইউনিয়নের ফকিরপাড়া এলাকার প্রবাসী শেখ ফরিদের ছেলে আব্দুল্লাহ আল ওমর (১৯)।স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে বারৈয়ারহাট বাজার থেকে নতুন মোটরসাইকেল কিনে বন্ধু ওমরকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিলেন শুভ। পথে বড়তাকিয়া গেইট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির লরির সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শুভ মারা যান।দুর্ঘটনায় গুরুতর আহত হন ওমর। স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়নিহত শুভর ভাই ইমাম হোসেন ফরহাদ ও ওমরের মামা সাইদুল ইসলাম শাহীন জানান, শুভ ও ওমর ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। পড়াশোনার পাশাপাশি তারা স্থানীয় আবুতোরাব বাজারের একটি ল্যাবে চাকরি করতেন। শুক্রবার নতুন মোটরসাইকেল কিনতে তারা দুজন বারৈয়ারহাট বাজারে যান। সেখান থেকে ফেরার পথে দুর্ঘটনায় দুজনেরই মৃত্যু হয়। এ ঘটনায় মঘাদিয়া ইউনিয়নের মিয়াপাড়া ও ফকিরপাড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের বড়তাকিয়া গেইট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় শুভ নামে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। অপরজনের বিষয়ে তখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ঘটনাস্থল ও সংশ্লিষ্ট এলাকায় পুলিশের সদস্যদের পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত জানা যাবে

🎁 Your Special Offer is Loading...

Please wait a moment. You'll be redirected automatically after the countdown.

15s

⏳ Stay here — your offer will open shortly.
✅ You can go back to this page anytime.

Comments

Popular posts from this blog

আর দেখা যাবে না গোলাম মাওলা রনিকে...see more

এটাই কি তাহলে আসল ঘটনা...Seemore

অবশেষে বেরিয়ে আসলো সত্য ঘটনা, সোহেল বলে আমি একা করি নাই আমার সা….see more