গাছে বেঁধে পু'ড়িয়ে মা'রা হলো ২৮ বছরের নারী কন্টেন্ট ক্রিয়েটরকে ...
গাছে বেঁধে পু'ড়িয়ে মা'রা হলো ২৮ বছরের নারী কন্টেন্ট ক্রিয়েটরকে.....
গাছে বেঁধে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের শরীরে আগুন, হাসপাতালে মৃত্যুপাঞ্জাবি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মনজিৎ কৌর আর নেই। ২৮ বছর বয়সী নারী সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মনজিৎ কৌরকে চণ্ডীগড় থেকে অপহরণ করে তাকে মোরিন্দায় নিয়ে গায়ে আগুন ধরিয়ে দেয়া হয়। আহত অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় মারা যান মনজিৎ।এ ঘটনায় তার মা কান্তা দেবী থানায় মামলা দায়ের করে। সেখানে তিনি উল্লেখ করেন, শুভি এবং পিন্ডা নামে পরিচিত দুই ব্যক্তি ৩ জুলাই গভীর রাতে মনজিৎকে চণ্ডীগড়ের সেক্টর ৩৪-এর একটি মদের দোকানের কাছে দেখা করতে ডাকে। সেখানে পৌঁছানোর পর, অভিযুক্তরা তাকে জোর করে একটি গাড়িতে তুলে মোরিন্দায় নিয়ে যায়। সেখানে তাকে শারীরিক নির্যাতন করার একটি তুঁত গাছের সঙ্গে বেঁধে গায়ে আগুন ধরিয়ে দেয়।এ অবস্থায় একজন মনজিৎকে দেখতে পায় এবং আগুন নিভিয়ে তাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থা খারাপ হলে তাকে অন্য একটি হাসপাতালে পাঠানী হয়। মনজিৎ কয়েক সপ্তাহ অচেতন থাকার পর ৫ আগস্ট কিছুক্ষণের জন্য তার জ্ঞান ফেরে আর তখন পরিবারকে জানায় তার সঙ্গে কী ঘটেছে। মনজিৎ কৌরের অবস্থার অহলে গত ২৬ আগস্ট তার মৃত্যু হয়।তার মৃত্যুর পর সেক্টর-৩৪ থানায় ভারতীয় ন্যায় সংহিতা ১৪০(১) ধারা (অপহরণ), ১০৩(১) ধারা (হত্যা) এবং ৩(৫) ধারা অনুযায়ী মামলা করা হয়েছে। সেক্টর-৩৪ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইনস্পেক্টর শাদি লাল জানান, মানজিতের বিবাহ বিচ্ছেদ হয়েছিল এবং তার একটি ৭ বছরের ছেলেও আছে। পুলিশ সূত্রের দাবি, অভিযুক্তদের মধ্যে একজনের সঙ্গে মানজিতের লিভ-ইন সম্পর্ক ছিঅভিযুক্ত শুবি ও পিন্ডাকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। তদন্তকারীরা সেক্টর-৩৪, চণ্ডীগড় থেকে মরিন্দা পর্যন্ত পুরো পথের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন। অভিযুক্তদের গতিবিধি শনাক্ত করার পাশাপাশি মানজিতের পরিবারের সদস্য ও বন্ধুদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আরও তথ্য সংগ্রহ করছে পুলিশ।
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open shortly.
✅ You can go back to this page anytime.

Comments
Post a Comment