ব্রেকিং... রোনালদো জর্জিনার বিয়ে নিয়ে বিষ্ফোরক তথ্য..

 রোনালদো জর্জিনার বিয়ে নিয়ে বিস্ফোরক তথ্য 


রোনালদোর বিয়েতে পরিবারের কেউ ছিলেন না, খবর পেয়েছিলেন মাত্র ‘৩০ সেকেন্ড’ আগেক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজের গোপন বিয়ে নিয়ে নতুন করে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। পর্তুগিজ তারকা ও জর্জিনা অত্যন্ত গোপনীয়তার মধ্যে বিয়ে করলেও অনুষ্ঠানে রোনালদোর ঘনিষ্ঠ পরিবারের সদস্যদের উপস্থিতি না থাকা নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা।কাসকাইসের অভিজাত কুইন্তা দা মারিনায় ঘরোয়া আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন রোনালদো-জর্জিনা। পরে নিজেদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে হাতে বিয়ের আংটি পরা ছবি প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেন তারা।



পর্তুগিজ সংবাদমাধ্যম জার্নাল ডি নোটিকাস-এর বরাতে জানা গেছে, বিয়েটি আইনিভাবে নিবন্ধিত হয়েছে। তবে গোপনীয়তা রক্ষায় অতিথির সংখ্যা রাখা হয়েছিল একেবারেই সীমিত। রোনালদো-জর্জিনার পাঁচ সন্তান এবং বিয়ের সনদে স্বাক্ষর করা চারজন সাক্ষী ছাড়া আর কেউ উপস্থিত ছিলেন না বলে দাবি করা হয়েছে।



বিয়ের পর সবচেয়ে বেশি আলোচনা তৈরি হয়েছে রোনালদোর পরিবারের সদস্যদের উপস্থিতি নিয়ে। পর্তুগিজ টেলিভিশন চ্যানেল টিভিআইয়ের অনুষ্ঠান ডিওস ১০-এ বিষয়টি নিয়ে কথা বলেন জনপ্রিয় উপস্থাপক ক্রিস্টিনা ফেরেইরা। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত তার বক্তব্য অনুযায়ী, রোনালদোর মা দোলোরেস আভেইরো ও তার ভাই-বোনেরা বিয়ের বিষয়ে প্রায় কিছুই জানতেন না।



ফেরেইরার দাবি, ‘পরিবার সেখানে উপস্থিত ছিল না। এমনকি তাদের জানানোও উচিত হয়নি। অথবা যদি জেনে থাকে, তাহলে হয়তো ৩০ সেকেন্ড আগে জেনেছে।’ এই মন্তব্যের পরই ইউরোপীয় সংবাদমাধ্যমে জোর গুঞ্জন শুরু হয়—জর্জিনা ও রোনালদোর পরিবারের মধ্যে কি কোনো দূরত্ব তৈরি হয়েছে? রোনালদোর মা দোলোরেস এবং তার তিন ভাই-বোনের কেউই বিয়ের অনুষ্ঠানে ছিলেন না। বিষয়টি ভক্তদের মধ্যেও নানা প্রশ্নের জন্ম দিয়েছে।



তবে অনুষ্ঠানের পর পরিবারের পক্ষ থেকে জর্জিনা বা রোনালদোর বিরুদ্ধে কোনো নেতিবাচক মন্তব্য করা হয়নি। বরং সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের ঘোষণার পোস্টে দোলোরেস ও রোনালদোর বোন কাটিয়া আভেইরোর ভালোবাসার ইমোজি দেওয়া বিষয়টিকে অনেকেই পরিবারের সমর্থনের ইঙ্গিত হিসেবে দেখছেন। অনুষ্ঠানের সময় রোনালদোর এক বোনের মাদেইরায় ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকার খবরও সামনে এসেছে। ফলে বিয়ের সঠিক তারিখ পরিবারের সদস্যদের জানা ছিল কি না, তা নিয়ে রহস্য আরও ঘনীভূত হয়েছে।



রোনালদো ও জর্জিনার সম্পর্কের শুরু ২০১৬ সালে। মাদ্রিদে প্রথম পরিচয়ের পর ধীরে ধীরে গভীর হয় তাদের সম্পর্ক। প্রায় এক দশকের পথচলায় তুরিন, ম্যানচেস্টার ও রিয়াদের মতো শহরে বসবাস করলেও সম্পর্ক ধরে রেখেছেন তারা। ২০২৫ সালে বাগদানের পর অবশেষে ২০২৬ সালে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করলেন এই তারকা জুটি। তাদের পাঁচ সন্তান রয়েছে। সন্তানদের কথা মাথায় রেখেই বিয়ের আয়োজনটি এতটা গোপন রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।



বিয়ে নিয়ে বিশ্বজুড়ে আলোচনা চললেও রোনালদো এরই মধ্যে নিজের পেশাদার জীবনে মনোযোগ দিয়েছেন। ৪১ বছর বয়সী এই তারকা সৌদি ক্লাব আল নাসরের প্রাক-মৌসুম প্রস্তুতিতে ফিরেছেন। অন্যদিকে জর্জিনা পরিবার ও নিজের ব্যবসায়িক কর্মকাণ্ড সামলানোর পাশাপাশি রোনালদোর পাশে থাকবেন।



তবে ‘মাত্র ৩০ সেকেন্ড আগে পরিবারকে জানানো হয়েছিল’-এই দাবি এখন রোনালদো-জর্জিনার বিয়েকে ঘিরে নতুন রহস্যের জন্ম দিয়েছে। সত্যিই কি পরিবারের সদস্যদের কাছ থেকে বিয়ের খবর গোপন রাখা হয়েছিল, নাকি পুরো বিষয়টিই ছিল পাপারাজ্জি এড়ানোর কৌশল-এখন সেটিই বড় প্রশ্ন।




🎁 Your Special Offer is Loading...

Please wait a moment. You'll be redirected automatically after the countdown.

15s

⏳ Stay here — your offer will open shortly.
✅ You can go back to this page anytime.

Comments

Popular posts from this blog

আর দেখা যাবে না গোলাম মাওলা রনিকে...see more

এটাই কি তাহলে আসল ঘটনা...Seemore

অবশেষে বেরিয়ে আসলো সত্য ঘটনা, সোহেল বলে আমি একা করি নাই আমার সা….see more