বগুড়ায় বাসচাপায় ৭ শ্রমিক; সিলেটে দুই বাসের সং'ঘ'র্ষে আরও ৮ জন নি/হ/ত.....
বগুড়ায় বাসচাপায় ৭ শ্রমিক; সিলেটে দুই বাসের সং'ঘ'র্ষে আরও ৮ জন নি/হ/ত
বগুড়ার এরুলিয়ায় নিয়ন্ত্রণ হারানো একটি যাত্রীবাহী বাসের চাপায় রাস্তার পাশে অপেক্ষমাণ সাত শ্রমিক নিহত হয়েছেন। এদের মধ্যে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও চারজন মারা যান। অন্যদিকে, সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন আটজন।
শুক্রবার (৭ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়া সিল্কিবান্ধা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঢাকা থেকে নওগাঁগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এরপর বাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা শ্রমিকদের ওপর উঠে যায়।
এতে ঘটনাস্থলেই তিন শ্রমিক নিহত হন। পরে আহতদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও চারজনের মৃত্যু হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
অন্যদিকে, সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আটজন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর উদ্ধারকাজ পরিচালনা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ফায়ার সার্ভিস। নিহতদের পরিচয় শনাক্ত এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open shortly.
✅ You can go back to this page anytime.

Comments
Post a Comment