খবরটি এক ক্লিকে পড়ুন......
খবরটি এক ক্লিকে পড়ুন 👉বিশ্বকাপের দারুণ পারফরম্যান্সের রঙ গায়ে মেখেই মাঠে ফিরেছিলেন লিওনেল মেসি। তবে বদলি হিসেবে নেমেও দলকে জেতাতে পারেননি এই আর্জেন্টাইন জাদুকর। শেষ মুহূর্তের নাটকীয়তায় পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয়েছে ইন্টার মায়ামিকে। আজ রোববার (২ আগস্ট) মেজর লিগ সকারের (এমএলএস) ঘটনাবহুল ম্যাচে কলম্বাস ক্রুর সঙ্গে ২-২ গোলে ড্র করেছে মায়ামি। এই ড্রয়ের পর ১৮ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকার দুই নম্বরেই রইল মায়ামি। অন্যদিকে, সমান ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ন্যাশভিল। খারাপ আবহাওয়ার কারণে ম্যাচটি নির্ধারিত সময়ের চেয়ে ৪০ মিনিট দেরিতে শুরু হয়। মায়ামির ঘরের মাঠে খেলা শুরুর ৫৩তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন মেসি। বিশ্বকাপ ফাইনালের পর এটিই ছিল তার প্রথম ম্যাচ। অন্যদিকে, আরেক আর্জেন্টাইন তারকা রদ্রিগো ডি পল অবশ্য শুরু থেকেই একাদশে ছিলেন। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলা মায়ামি ১৬তম মিনিটে লুইস সুয়ারেজের চোখধাঁধানো গোলে এগিয়ে যায়। প্রতিপক্ষের ডিফেন্ডারদের ভুল পাস থেকে বল কেড়ে নিয়ে প্রায় ৪০ গজ দূর থেকে দারুণ এক চিপ শট নেন উরুগুইয়ান এই স্ট্রাইকার। গোলকিপার কিছুটা এগিয়ে থাকায় তার মাথার ওপর দিয়ে বল গিয়ে জালে জড়ায়। লিগে এটি সুয়ারেজের দশম গোল।
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
15s
⏳ Stay here — your offer will open shortly.
✅ You can go back to this page anytime.

Comments
Post a Comment